বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

বার্সা ছাড়লেন মেসি, সারা দিন আশার বাণী শুনিয়ে গল্পের নাটকীয় মোড়

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে
বার্সা ছাড়লেন মেসি, সারা দিন আশার বাণী শুনিয়ে গল্পের নাটকীয় মোড়

সারা দিন আশার বাণী শুনিয়ে গল্পের নাটকীয় মোড় নিল, বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদ ঘটেছে লিওনেল মেসির। এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণাও দিয়েছে ক্লাব বার্সেলোনা।

কিছুক্ষণ আগে ১০ নম্বর জার্সি পরিহিত মেসির ছবি শেয়ার টুইট করেছে বার্সেলোনা, লিও মেসি বার্সায় আর নিয়মিত হচ্ছেন না। বার্সার সঙ্গে চুক্তি নবায়ন করেননি মেসি।

বিষয়টি পরিষ্কার করতে বার্সেলোনা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিস্তারিত লিখেছে। তারা লিখেছে, ‘ক্লাব ও মেসির চুক্তি স্বাক্ষরের পরিষ্কার চেষ্টা থাকা স্বত্ত্বেও এটি সম্ভব হয়নি। কারণ লা লিগার অর্থনৈতিক কাঠামোর নিয়মের বাধ্যবাধকতা। এর পরিপ্রেক্ষিতে মেসি বার্সায় থাকছে না। দুই পক্ষই এ নিয়ে আফসোস করছে যে ক্লাব খেলোয়াড়ের ইচ্ছে পূরণ করতে পারেনি।’

অর্থাৎ মেসি-বার্সা দুইপক্ষ চুক্তিতে পৌঁছাতে পারলেও লা লিগার নিয়মের কারণে এটির বাস্তবায়ন সম্ভব নয়। যে কারণে পিছু হটেছেন বার্সা সভাপতি হুয়ান লাপোর্তা।

https://www.facebook.com/fcbarcelona/photos/a.10152350158574305/10160683668464305/?type=3

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com