শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
তুরস্কে গুলিতে নিহত ৮, হামলাকারী গ্রেপ্তার ৭২ ঘণ্টার আল্টিমেটাম, অধ্যক্ষকে অবাঞ্ছিত ঘোষণা কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম বদল, জাতীয় চার নেতার নাম ও ‘জয় বাংলা’ বাদ ৭ নভেম্বর ছিল বাংলাদেশের পথ নির্ণয়ের তারিখ ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির স্বৈরাচার আওয়ামী লীগকে এ দেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পাকুন্দিয়ায় নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২৯ দিন পর ঢাকায় গ্রেপ্তার কিশোরগঞ্জে ১৫ কেজি গাঁজা ও নগদ টাকাসহ যুবক গ্রেপ্তার এলএনজি বিদ্যুতে বাড়ছে ভর্তুকির চাপ, নতুন বিনিয়োগ ঝুঁকিতে বাংলাদেশ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানলেন রোনালদো

তাড়াইলে ব্রিজ উদ্বোধন করেছেন মুজিবুল হক চুন্নু এমপি 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৫০ বার পড়া হয়েছে
তাড়াইলে ব্রিজ উদ্ভোধন করেছেন মুজিবুল হক চুন্নু এমপি 

কিশোরগঞ্জের তাড়াইল হেড কোয়াটার-চিড়াং জিসি রাস্তায় ৫১০০ মি: চেইঞ্জে ৪৫০০ মি: দীর্ঘ উপজেলার ধলা ইউনিয়নের কাওয়াখালী ব্রীজটি শুভ উদ্বোধন করেছেন কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্হায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু (এমপি)।

জানা যায়, এলজিইডি তাড়াইলের বাস্তবায়নে রবিবার (৮ জুলাই) দুপুর ১২ টায় তাড়াইল টু কেন্দুয়া সড়কে কাওয়াখালী বাজারের ব্রীজটি শুভ উদ্বোধন করেন মুজিবুল হক চুন্নু এমপি।

এ সময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, তাড়াইল সরকারি মুক্তিযোদ্ধা কলেজের প্রিন্সিপাল ফারুক আহমেদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমুল হক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, তাড়াইল মডেল প্রেসক্লাব সভাপতি আলী কায়সার খান, ধলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান মবিন, জাতীয় যুব সংহতি তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল আলম রুবেল, সাবেক সভাপতি শাহ আলম সিদ্দীকি, জাতীয় ছাত্র সমাজ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক রাজু শিকদার, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা জাওয়ার ইউনিয়ন সভাপতি শরিফুল ইসলাম শরীফ প্রমূখ।

কিশোরগঞ্জ-৩ (তাড়াইল-করিমগঞ্জ) আসনের সাংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু (এমপি) বলেন, এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য এ ব্রীজটি নির্মাণ করা হয়েছে। মানুষের চলাচল যাতে সহজবোধ্য হয় এজন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছেন। তিনি উপস্থিত সকলকে আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে করোনা প্রতিরোধের জন্য।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com