শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১১৪ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন

কিশোরগঞ্জ সদরের যশোদল ইউনিয়ন পরিষদের নবনির্মিত কমপ্লেক্স ভবন উদ্বোধন করেছেন এমপি জাকিয়া নূর লিপি

.

শনিবার বিকেলে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি ফলক উন্মোচনের মধ্য দিয়ে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি উদ্বোধন করেন।

.

পরে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ৫নং যশোদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ সুলতান রাজনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা: সৈয়দা জাকিয়া নূর লিপি এমপি।

.

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন- কিশোরগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মামুন আল মাসুদ খান, ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সাগুপ্তা হক, মহিলা ভাইস চেয়ারম্যান মাছুমা আক্তার, কিশোরগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. আতাউর রহমান খান, সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আবুবাক্কার সিদ্দিক, সাবেক জেলা কমান্ডার এ.বি সিদ্দিক, যশোদল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল বাবুল, সাধারণ সম্পাদক স্বপন কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, ইউপি সদস্য ছমির উদ্দিন ও ফরিদ বেগ’সহ আরও অনেকেই।

.

পরে ৪০ জন অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com