বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ জিপিএ-৫ পেয়েও একাদশে ভর্তির সুযোগ পাননি ২২০৫ শিক্ষার্থী ঢাকার জেলা জজ আদালতকে উত্তর-দক্ষিণে পৃথক করতে আইনি নোটিশ কৃষিতে দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান ইউজিসি সদস্যের তিন জেলায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল

করিমগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেফতার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৬৭ বার পড়া হয়েছে
করিমগঞ্জে ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার প্রিন্সিপাল গ্রেফতার
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের ফাতিমা নগর (কাইকুরদিয়া) ঈশাখাঁ রোডস্থ জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে মুহতামিম, প্রিন্সিপালকে গ্রেফতার করেছে পুলিশ।
 
এ ঘটনায় শনিবার করিমগঞ্জ থানায় মামলা হলে রাতেই প্রিন্সিপাল মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমীকে (৬০) মাদ্রাসা থেকে গ্রেফতার করে পুলিশ। তিনি করিমগঞ্জ উপজেলার মাদারীখলা গ্রামের মৃত আবাল হোসেনের ছেলে।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসার আবাসিক ছাত্র হিসেবে ছাত্রটি নাজেরা বিভাগে পড়ালেখা করতো। এক বছর আগে ছেলেটি মাদ্রাসায় ভর্তি হয়। গত ৪ আগস্ট মোবাইল ফোনে ছেলেটি তার পিতাকে দ্রুত মাদ্রাসায় যেতে বলে। তিনি মাদ্রাসায় গেলে ছেলেটি তার পিতাকে মাদ্রাসার প্রিন্সিপাল হাজী নূর মোহাম্মদ আজমী কর্তৃক একাধিকবার বলাৎকার করেছে বলে জানায়।
সবশেষ গত ১৭ জুলাই রাতে প্রিন্সিপাল ছেলেটিকে মাদ্রাসায় তার শয়নকক্ষে নিয়ে বলাৎকার করেন। ঘটনা শুনে মাদ্রাসা থেকে ছেলেকে নিয়ে করিমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনাটি অবহিত করে থানায় মামলা দায়ের করেন তার পিতা।
 
স্থানীয় সূত্রে আরও জানা গেছে, মাওলানা হাজী নূর মোহাম্মদ আজমী এর আগে করিমগঞ্জ উপজেলা জামে মসজিদের ইমাম ও করিমগঞ্জের কিরাটন ফাজিল মাদ্রাসার গ্রন্থাগারিক ছিলেন।
 
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ব্যাপারে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন সংশোধনী ২০০৩ এর ৯/১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শনিবার রাত ৯টার দিকে প্রিন্সিপাল হাজী নূর মোহাম্মদ আজমীকে গ্রেফতার করা হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com