মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

পানির অভাবে পাট পচাতে পারছেনা চাষীরা

নেওয়াজ মাহমুদ নাহিদ, লালপুর, নাটোর
  • আপডেট সময় মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে
পানির অভাবে পাট পচাতে পারছেনা চাষীরা

পাট জাগের পানির অভাবে ডোবা-বিল ও পুকুর-নালার খোঁজে এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটছেন পাট চাষীরা। কৃত্রিম খাল তৈরি করে সেচের পানিতে পাট জাগ দিচ্ছেন তারা, এতে পাট চাষীদের অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে। কেউবা বাড়ির পাশের ছোট পুকুরটিতে মাছ চাষ বাদ দিয়ে পাট জাগ দিচ্ছেন।

এ বছরে নাটোরের লালপুরে পাটের ফলন ও দাম ভালো হলেও পাট জাগ দেওয়া নিয়ে চাষীরা পড়েছেন চরম বিপাকে। সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, পাট কাটা, জাগ দেওয়া, ধোয়া এবং শুকাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। এবার পাটের ফলন ও দাম ভালো হওয়ায় পাট চাষিরাও খুশি। অনুকূল আবহাওয়ার কারণে এ বছর ভালো ফলন হয়েছে।

চাষীরা জানান, পাট চাষের জমি উপযোগী করা থেকে নিড়ানি দেওয়া, পাট কাটা, জাগ দেওয়া, আঁশ আহরণ ও শুকানোতে শ্রমিকের মজুরি খরচ অন্যান্য ফসলের তুলনায় বেশি পড়ছে। এবার অধিক পরিমাণে পাটের চাষ হওয়ায় পানি সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের। প্রতি বিঘা জমিতে পাট চাষে খরচ হয়েছে ১০ থেকে ১২ হাজার টাকা। বিঘা প্রতি ১৫ থেকে ১৮ মণ পাট হবে। পাট জাগের পানির অভাবে ৫ থেকে ৬ কিলোমিটার দুরে গাড়িতে করে পাট জাগ দিতে নেওয়া হচ্ছে। পরিবহন খরচ গাড়ি প্রতি হাজার টাকা অতিরিক্ত গুনতে হচ্ছে। ন্যায্য মূল্য পেলে লাভবান হবেন তারা। পাটের বর্তমান বাজার ২২ থেকে ২৫ শ টাকা মণ চলছে, দাম কমে গেলে চাষীরা চরম ক্ষতির সম্মুখীন হবেন।

লালপুর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আধুনিক পদ্ধতিতে পাট চাষে বিভিন্ন পরামর্শসহ মাঠপর্যায়ে কৃষকদের পাট চাষের বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। চাষিদের বিনা মূল্যে পাট বীজ ও রাসায়নিক সার প্রদানসহ সরকারি সুযোগ-সুবিধা পেয়ে পাট চাষে ঝুঁকছেন কৃষকেরা। এ বছর উপজেলায় প্রায় ৫ হাজার ৯১০ হেক্টর জমিতে পাটের চাষ হয়েছে। তুলনামূলকভাবে গত বছর পাট চাষের পরিমাণ ছিল ৩ হাজার ৬০০ হেক্টর। প্রতি বছরই পাট চাষ বৃদ্ধি পাচ্ছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com