রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে বাল্যবিয়ে পন্ড, ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৮৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে নারী ও কিশোরীদের সহিংসতা প্রতিরোধ (ecatto) প্রকল্প ইউনিয়ন মাঠ সেচ্চা সেবককের সহায়তায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সরকারের হস্তক্ষেপে বাল্যবিয়ে পন্ড। এ ঘটনায় বরসহ ৫ জনকে ৩৪ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ ঘটনায় এলাকায় দারুন চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানায়ায়, গত মঙ্গলবার (১০ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার শাহেদল গ্রামের হারেছ মিয়ার মেয়ে দাপুনিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর ছাত্রী মোছাঃ দিনা আক্তার (১৫) সাথে পুমদি ইউনিয়নের গৃদান গ্রামের জাহাঙ্গীর আলম (২২) বিবাহের কার্যসম্পাদনের সময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সরকার বাল্যবিয়ে বন্ধ করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বর জাহাঙ্গীর আমল ১৫ হাজার , বরের ভগ্নিপতি (ঘটক) আফাজ উদ্দিন ১০ হাজার, কনের বড় ভাই জসিম উদ্দিন ৫ হাজার ও বর যাত্রীর গাড়ীর ড্রাইভার শাহজাহান এবং মমিন মিয়াকে ৪ হাজার টাকা অর্থদন্ড করেন। পরে ১৮ বছর না হওয়া পর্যন্ত মোছাঃ দিনা আক্তারকে বিয়ে দেওয়া হবেনা মর্মে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেন।

এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আবু বকর সরকার জানান, অভিযোগ পেয়ে বিয়ে বাড়িতে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করে অর্থদন্ড করা হয়েছে। বাল্য বিয়ের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও সাংবাদিকদের জানান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com