মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মায়ের জানাজা নিজেই পড়ালেন মন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে
মায়ের জানাজা নিজেই পড়ালেন মন্ত্রী

লালমনিরহাটের কালীগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদের মা শামসুন্নাহার বেগম (৯০)হাজারও মানুষের শ্রদ্ধায় সমাহিত হলেন। জানাযা নামাজের ইমামতি করেন মরহুমার বড় ছেলে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। বিকেল সাড়ে ৪টার দিকে করিম উদ্দিন সরকারি পাবলিক ডিগ্রি কলেজ মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বিকেলে পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম বীর মুক্তিযোদ্ধা করিমুদ্দিন আহম্মেদের কবরের পাশে তাকে দাফন করা হয়। কয়েকদিন আগে শামসুন্নাহার বেগম বাড়িতে অসুস্থ হয়ে পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করালে সেখানে তার অবস্থার অবনিতি ঘটে।

পরে সেখান থেকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়। বুধবার (১১ আগস্ট) দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ওইদিন বিকেল প্রথম জানাজা হয় ঢাকায়। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে শামসুন্নাহারের মরদেহ কালীগঞ্জে উপজেলার তার নিজ বাড়ি আনা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এসময় মন্ত্রীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসের জেলার সর্বস্তরের মানুষ। জানাজায় উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল হক ভূঁইয়া, রংপুর বিভাগীয় সমাজসেবা অফিসার, লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর, জেলা পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা পরিষদ চেয়ারম্যান এড. মতিয়ার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মান্নান ও লালমনিরহাট জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com