মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

এক দড়িতে জীবন দিলো সাঈদ-সোহানা

ডেস্ক নিউজ
  • আপডেট সময় শনিবার, ১৪ আগস্ট, ২০২১
  • ৮৮ বার পড়া হয়েছে
এক দড়িতে জীবন দিলো সাঈদ-সোহানা

আবারও একসঙ্গে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে প্রেমিক-প্রেমিকা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের চাপাতলা গ্রামে এ ঘটনা ঘটেছে।

শনিবার (১৪ আগস্ট) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়। তারা হলো-চাপাতলা গ্রামের সুলতান হোসেনের ছেলে সাঈদ হোসেন (১৭) ও পাশের নেপা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের শাহজামালের মেয়ে সোহানা খাতুন (১৬)। সম্পর্কে তারা বেয়াই-বেয়াইন।

সোহানার বোন শেলি খাতুন জানান, তার ছোট বোন কাঞ্চনপুর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল। স্কুল বন্ধ থাকায় গত দেড় মাস তার বাড়িতে ছিল।

শুক্রবার রাতে খাবার খেয়ে সবাই যার যার ঘরে ঘুমাতে যায়। সকালে বাড়ির রান্নাঘরে গিয়ে সোহানা ও সাঈদকে ঝুলতে দেখেন তিনি। পরে পুলিশে খবর দেন বাড়ির অন্য সদস্যরা।

স্থানীয় সংবাদকর্মী সাব্বির হোসেন জানান, ওই গ্রামের আলামিন হোসেনের শ্যালিকা সোহানা খাতুনের সঙ্গে তার চাচাতো ভাই সাঈদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দেড় মাস সোহানা খাতুন বোন বাড়িতেই ছিল। সম্প্রতি তাদের প্রেমের সম্পর্ক পরিবারের লোকজন জানতে পারে। তাদের প্রেমের সম্পর্ক পরিবারের লোকজন মেনে নেয়নি। এরপরই এ ঘটনা ঘটেছে।

 

এ ব্যাপারে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈফুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে মরদেহ। তদন্ত রিপোর্ট পেলে জানা যাবে মৃত্যু রহস্য।

এ ঘটনায় মহেশপুর থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com