সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় নিলয়

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ৭৫ বার পড়া হয়েছে
নতুন বউকে নিয়ে মধুচন্দ্রিমায় নিলয়

গেল ৭ জুলাই পরিবারিকভাবে বিয়ে করেছেন অভিনেতা ও মডেল নিলয় আলমগীর। নিলয়ের উত্তরার বাসায় বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তারা। গার্হস্থ্য অর্থনীতি কলেজের শিক্ষার্থী তাসনুভা তাবাসসুম হৃদিকে পাত্রী হিসেবে বেছে নিয়েছেন এ অভিনেতা।

লকডাউনের কারণে সীমিত আয়োজনের বিয়েতে দুই পরিবারের ঘনিষ্ঠজন এবং নিলয়ের বন্ধুরা উপস্থিত ছিলেন। নিলয়ের বোন অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরলেই বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে- এমনটাই জানিয়েছেন অভিনেতা।

লকডাউন তুলে নেওয়ায় স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় গেছেন নিলয়। অভিনেতা জানান, সোমবার (১৬ আগস্ট) সকালে কক্সবাজার উড়াল দিয়েছেন তারা। শুক্রবার (২০ আগস্ট) সকালে ঢাকায় ফিরবেন এ দম্পতি। এরপর সন্ধ্যায় বন্ধুদের নিয়ে নিজের জন্মদিন উদযাপন করবেন তিনি।

সময় নিউজকে নিলয় আলমগীর বলেন, ‘দেশের বাইরে ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল না। দেশের মধ্যেই কয়েক জায়গায় ঘোরার পরিকল্পনা আছে। লকডাউন তুলে নেওয়ায় সুযোগটা কাজে লাগালাম। পুরো সময়টা নিজেদের মতো করে কাটাতে চাই।’

গেল বছর লকডাউনে হৃদির সঙ্গে পরিচয় হয় নিলয়ের। তারপর প্রেম-পরিণয়। স্ত্রীর সঙ্গে একাধিক ছবি শেয়ার করে দুষ্টু নেটিজেনদের কটূ আক্রমণের শিকার হয়েছিলেন নিলয়। ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেছেন এ অভিনেতা।

১৪ আগস্ট নিজের ফেসবুকে নিলয় লিখেছেন, ‘কি যে একটা সমস্যায় আছি। বিয়ে করেছি, ২য় বিয়ে। হালাল সম্পর্ক, বৈধ সম্পর্ক। চুরি, ডাকাতি, খুন, ধর্ষণ তো আর করি নাই। নতুন বউ এর সাথে হাসি খুশি ছবি দিলে কমেন্ট করতেসে, এত নির্লজ্জ কেন আপনি, ২য় বিয়ে করসেন আবার বউয়ের সাথে ছবি দেন। একা ছবি দিলাম তাতেও সমস্যা, বিয়ের পর একা ছবি কেনো। আমার বিড়ালের সাথে ছবি দিলাম সেটাও সমস্যা।’

 

স্ট্যাটাসের শেষে এ অভিনেতা লিখেছেন, ‘এক হাজারের উপরে ছবি তুলেছি। গালি খাওয়ার ভয়ে পোস্ট করতে পারছি না। আমার এতো ছবি লইয়া আমি এখন কোথায় যাইব।’

এ স্ট্যাটাসের পর নিলয়ের পাশে দাঁড়িয়েছেন শোবিজের অনেক তারকা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তাহসান খান। নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিলয়ের পাশে দাঁড়িয়েছেন শবনম ফারিয়াও।

এ অভিনেত্রী লিখেছেন, ‘সরি নিলয় ভাই, কেউ ভালো আছে, সুস্থ আছে, সুখে আছে, খুশি আছে দেখলে আমরা সহ্য করতে পারি না! তাদের টেনে ধরে নিচে নামাতে ইচ্ছে হয় আমাদের! আমাদের নিজেদের জীবনে কোনো সুখ নেই, তাই অন্য কারোর ভালো থাকাও মেনে নিতে পারব না।’

 

তিনি আরও লেখেন, ‘আমরা এমনই হিংসুইট্যা, প্লিজ কষ্ট পেয়ো না। তুমি সেটাই কর যেটা তোমাকে খুশি দেয়! আমাদের ছ্যাচরামি কোনো কিছুর মূল্যেই থামানো যাবে না। অনেক অনেক দোয়া আর শুভ কামনা তোমার নতুন জীবনের জন্য।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com