সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার নিরাপত্তা পরিষদ অচল, তবু জীবনীশক্তিতে পূর্ণ জাতিসংঘ: গুতেরেস রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আসিফের বিরুদ্ধে, অনুসন্ধানে দুদক এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী গোবিন্দপুর ইউপি নির্বাচন: হিমেলের সমর্থনে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল পাকুন্দিয়ায় ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে বড় ভাই আটক কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১

আংটি বদল করে ফেলেছেন ক্যাটরিনা-ভিকি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১
  • ৯৫ বার পড়া হয়েছে
আংটি বদল করে ফেলেছেন ক্যাটরিনা-ভিকি

গোপনে বিয়ে বা গোপনে বাগদান, বলিউডে নতুন নয়। অনেক তারকারাই গোপনে নিজেদের বাগদান পর্ব বা বিয়ে সেরে ফেলেন। এবার সেই তালিকায় কি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশল? সম্প্রতি বেশ কয়েকটি সংবাদমাধ্যমের তরফে এমনই গুঞ্জন শুরু হয়েছে।

জানা যাচ্ছে, একেবারে গোপনে এবং কাছের মানুষদের নিয়ে বাগদান পর্ব সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল৷ দুজনের রোকা সেরিমনিও হয়ে গিয়েছে৷ তবে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি৷ ক্যাটরিনা বা ভিকি, দুজনেই মুখে কুলুপ এঁটেছেন৷

সম্প্রতি অনিল কাপুরের ছেলে হর্ষবর্দ্ধন কাপুর ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশলের সম্পর্ক নিয়ে মুখ খোলেন৷ বিষয়টি নিয়ে পুরোপুরি স্পষ্ট না করলেও, দুজনকে নিয়ে ইঙ্গিত দেন৷ যা নিয়ে বি টাউনে আলোচনা শুরু হয়ে যায় জোর কদমে৷

গত কয়েক বছর ধরে ক্যাটরিনা কাইফ এবং বিকি কৌশলের সম্পর্ক নিয়ে চর্চা শুরু হয়েছে বলিউডে। তবে দুই তারকার কেউ এ বিষয়ে কোনও মন্তব্য করেননি৷ দুজনকে প্রায়ই একসঙ্গে দেখা যায়। এমনকি ভিকি কৌশলকেও অনেকবার ক্যাটরিনার বাড়ির বাইরে দেখা গেছে। এছাড়াও, তাঁদের এক সাথে ছুটিতে যাওয়া, সেই নিয়ে শুরু হয়েছিল আলোচনা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com