রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জয়া অনেক উঁচুমানের অভিনেত্রী: ঋত্বিক

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে
জয়া অনেক উঁচুমানের অভিনেত্রী: ঋত্বিক

অভিনেত্রী জয়া আহসান। দুই বাংলায় সমান তালে কাজ করে যাচ্ছেন তিনি। ওপার বাংলাতেও উপহার দিয়েছেন বহু দর্শকপ্রিয় সিনেমা। এবার তাকে নিয়ে কথা বললেন কলকাতার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। দুজনে একসঙ্গে ‘বিনিসুতোয়’-এ কাজ করেছেন। যা আজ (২০ আগস্ট) মুক্তি পেয়েছে কলকাতায়।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেন ঋত্বিক। জানালেন, জয়াকে উঁচুমানের অভিনেত্রী হিসেবেই দেখেন তিনি।

তিনি বলেন, ‘আমরা দুজনের এর আগে এক ছবিতে ছিলাম। তবে একসঙ্গে দৃশ্য সেভাবে ছিল না। ইন্দ্রনীল রায়চৌধুরীর শর্ট ফিল্ম ‘ভালবাসার শহর’-এ একটি দৃশ্য ছিল দু’জনের। জয়া খুব উঁচু দরের অভিনেত্রী। সেটা জানি বলেই বলছি, ‘বিনিসুতোয়’ উনাকে ভালো লাগবে।’

ছবিটি পরিচালনা করেছেন ভারতীয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক অতনু ঘোষ। ‘বিনিসুতোয়’-এর গল্প মধ্য তিরিশের দুই মানুষ শ্রাবণী ও কাজলকে ঘিরে। যাদের একে অপরের সঙ্গে পরিচয় হয় একটি রিয়ালিটি গেম শোয়ের অডিশনে। দুজনের জীবনের গল্পে বেশ কিছুটা মিল থাকায় খুব তাড়াতাড়িই একে অপরের সঙ্গে মিশে যান তারা। কিন্তু এরই মাঝে এক দুর্ঘটনায় আহত হন শ্রাবণী, তাড়াতাড়ি তাকে ডাক্তারের কাছে নিয়ে যান কাজল। ডাক্তারের কাছে যাওয়ার রাস্তায় তারা একে অপরের সঙ্গে শেয়ার করেন তাদের জীবনের ঘাত-প্রতিঘাতের গল্প।

এতে আরও অভিনয় করেছেন চান্দ্রেয়ী ঘোষ, কৌশিক সেন, রেশমি সেন, খেয়া চট্টোপাধ্যায়সহ অনেকে। সিনেমাটির একটি গানে কণ্ঠও দিয়েছেন জয়া।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com