বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

তাড়াইলে মোবাইল কোর্টে জরিমানা আদায় 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ২২ আগস্ট, ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে
তাড়াইলে মোবাইল কোর্টে জরিমানা আদায় 
কিশোরগঞ্জের তাড়াইলে মিষ্টির দোকান, ফলের দোকান ও কনফেকশনারি দোকানদারদের থেকে মোবাইল কোর্টের মাধ্যমে নয় হাজার টাকা জরিমানা আদায় করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস।

জানা যায়, রবিবার (২২ আগষ্ট) বিকাল ৫ টায় তাড়াইল সদর বাজারের ছয়জন ব্যাবসায়ী তারা তাদের ব্যাবসা পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন অপরাধের কারণে নয় হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস। মিষ্টির দোকানের পরিবেশ নোংরা ও অপরিচ্ছন্নতার কারণে আজিজুল ইসলামকে ২ হাজার টাকা, নজরুল ইসলামকে ২ হাজার টাকা, সজল চন্দ্র সরকারকে ১ হাজার টাকা, ফলের দোকানদার সংগ্রাম সরকারকে ৫শ’ টাকা, দ্বীন ইসলামকে ৫শ’ টাকা ও কনফেকশনারি দোকানদার লিমন দেবনাথকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আরো জানা যায়, কনফেকশনারি দোকানদার লিমন দেবনাথের দোকানে মেয়াদ বিহীন বগুড়ার দই রাখার কারণে অনেকগুলো দইয়ের হাড়ি দূরে নিয়ে নষ্ট করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর আবদুর রউফ তালুকদার, উপজেলা ভূমি অফিসের নাজির মমিনুল হকসহ তাড়াইল থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট, উপজেলা ভূমি কর্মকর্তা ও ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মনোনিতা দাস  বলেন, আমি তাড়াইল উপজেলায় ভূমি কর্মকর্তা হিসেবে সদ্য যোগদান করেছি। ব্যবসায়ীদের অনিয়মের বিষয়ে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com