মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

কাজিরহাট যমুনা নদীতে বালু উত্তোলের ড্রেজার বলগেটসহ গ্রেফতার ৪, মূলহোতা ছালাম পলাতক

আলমগীর কবির পল্লব, পাবনা
  • আপডেট সময় সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে
কাজিরহাট যমুনা নদীতে বালু উত্তোলের ড্রেজার বলগেটসহ গ্রেফতার ৪, মূলহোতা ছালাম পলাতক

রোববার (২২শে আগষ্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা কাজিরহাট ঘাট সংলগ্ন যমুনা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ১টি বালু কাটার মেশিন (ড্রেজার ), ১টি বালু পরিবহন করার নৌযান (বলগেট ) সহ ৪ জনকে গ্রেফতার করেছে আমিনপুর থানা পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মূলহোতা বালু ব্যবসায়ী ছালাম পালিয়ে যায় ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রওশন আলী জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আমিনপুর থানার কাজিরহাট পুরাতন ঘাট সংলগ্ন গেদা মিয়ার বাড়ীর পাশে যমুনা নদী থেকে রাতের আধারে বালু ব্যবসায়ী ছালামসহ একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করছে। এমন সংবাদের ভিত্তিতে থানার এস.আই ব্রজেশ্বর বর্মন এ.এস.আই মুরাদ এ.এস.আই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করলে সেখানে থেকে চারজনকে গ্রেফতার করা হয় এবং ১টি বালু কাঁটার মেশিন (ড্রেজার), ১টি বালু পরিবহন করার নৌযান (বলগেট) আটক করা হয় ।এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু ব্যবসায়ী ছালাম পালিয়ে যায় ।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) পেনাল কোড আইনের ৪৩১ ধারায় আমিনপুর থানায় মামলার প্রস্তুতি চলছে এবং পলাতক আসামী ছালামকে গ্রেফতার করতে অভিযান অব্যাহত আছে ।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, বালু ব্যবসায়ী ছালামসহ একটি চক্র সরকারী বিধি নিষেধের তোয়াক্কা না করে প্রশাসনের চোখে ধুলো দিয়ে অবৈধভাবে দীর্ঘদিন যাবৎ রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষি জমি, খাল, বিল, নদী থেকে অবাদে বালু উত্তোলনের মাধ্যমে রমরমা ব্যবসা করে আসছে। চক্রটি প্রভাবশালী হওয়ায় এলাকার সচেতন মহল মুখ খুলতে সাহস পায় না। কিছু মানুষ মনে করেন, এদেরকে দ্রুত না থামানো গেলে পরিবেশ ও নদী পাড় ব্যাপক হুমকির মুখে পড়বে ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com