সবসময় যেন বিতর্কে থাকতে পছন্দ করেন পশ্চিম বাংলার অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কিছুদিন আগেই ছেলে ও তার প্রেমিকাকে নিয়ে কাশ্মিরে বেড়াতে গিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন এই অভিনেত্রী। এবার নিজের প্রেমিক অভিরূপ চৌধুরী, ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় ও ছেলের প্রেমিকা দামিনীকে নিয়ে মালদ্বীপে অবকাশ যাপন করছেন বলে ভারতীয় গণমাধ্যমে খবর উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করা শ্রাবন্তীর দুটি ছবি আসার পরেই এই খবর চাউর হয়।
ছবি দু’টোতে দেখা যায়, বিলাসবহুল রিসোর্টের সাগরের উপর তৈরি সুইমিং পুলের পাশে দাঁড়িয়ে আছেন শ্রাবন্তী। তার পরনে সাদা রঙের লম্বা ঝুলের শার্ট, এ শার্টের আড়ালে কালো রঙের বিকিনিও স্পষ্ট। চোখে কালো চশমা, হাতে পানীয়র গ্লাস, তার পেছনে দিগন্ত বিস্তৃত নীল জলরাশি আর নীল আকাশ। এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘হাসি এমন এক জিনিস, যা তাৎক্ষণিকভাবে ছুটির আমেজ এনে দেয়।’

এদিকে, হিন্দুস্তান টাইমসের খবর, অভিমন্যু ও দামিনীর ইনস্টাগ্রাম স্টোরিতে উঠে এসেছে মালদ্বীপের দৃশ্য। বিমানের জানালা দিয়ে মালদ্বীপের সৌন্দর্য ফ্রেমবন্দি করেছেন তারা। রিসোর্টের ভেতরের কিছু সৌন্দর্যও উঠে এসেছে ইনস্ট্রাগ্রাম স্টোরিতে। পূর্ণিমার রাতে নৈসর্গিক সৌন্দর্য ক্যামেরাবন্দি করেছেন দামিনী।
অন্যদিকে ইনস্টাগ্রাম স্টোরিতে তিনটি ছবি পোস্ট করেছেন শ্রাবন্তী। তার একটি ছবিতে শুধু বিকিনি পরেছেন এই নায়িকা। কিন্তু মুখের ক্লোজ-আপ নায়িকার বোল্ড অবতার চাপা পড়েছে। বিকিনির সম্পূর্ণ লুকের ছবি পোস্ট করেননি তিনি। এ ছবির উপর লিখেছেন, ‘টার্ন অব অ্যা চেঞ্জ।’
এসব ছবি পোস্ট করার পর অনেকে শ্রাবন্তীর প্রশংসা করছেন। অনেকেই তার লুক নিয়ে ট্রল করছেন। কেউ কেউ বিস্ময় প্রকাশও করেছেন। নেটিজেনদের একজন লিখেছেন, ‘দিদি, জামাটা কিন্তু অনেকটা কাটা।’ আরেকজন লিখেছেন, ‘সাদা রানি।’ এমন অসংখ্য মন্তব্যে ভরে আছে কমেন্ট বক্স।
শ্রাবন্তীর সঙ্গে মালদ্বীপ ভ্রমণে কে রয়েছেন এ নিয়ে মুখ খুলেননি এই নায়িকা। তবে ভারতীয় সংবাদমাধ্যমে একটি সূত্র বলেন—‘অবসর যাপনের জন্য মালদ্বীপ গিয়েছেন অভিরূপ-শ্রাবন্তী। তাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তীর পুত্র অভিমন্যু ও তার প্রেমিকা দামিনি ঘোষও।’