রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘থালাইভি’

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৯১ বার পড়া হয়েছে
অবশেষে মুক্তি পাচ্ছে কঙ্গনার ‘থালাইভি’

অবশেষে জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’ মুক্তি পেতে যাচ্ছে। কঙ্গনা রানাওয়াত অভিনীত ছবিটির গত বছর এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন সিনেমা হল বন্ধ থাকায় আগামী ১০ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে সিনেমার মুক্তির বিষয়ে পোস্ট করেছেন কঙ্গনা। লিখেছেন,’একজন আদর্শবান ব্যক্তিত্বকে দর্শকরা যেন বড় পর্দায় দেখতে পারেন। আগামী ১০ সেপ্টেম্বর সিনেমাহলেই দেখতে পাওয়া যাবে থালাইভিকে। থালাইভি অর্থাৎ নেত্রী, ফের একবার ঢুকে পড়তে চলেছেন রুপোলি পর্দার জগতে। যা একটা সময়ে তারই বিচরণ ক্ষেত্র ছিল।’

‘থালাইভি’ ছবির প্রযোজক বিষ্ণুবর্ধন ইন্দুরি বলেছেন, ‘জয়ললিতার জীবনে পরতে পরতে রয়েছে নানা বাক। দেশের সব সিনেমাহলে এই সিনেমা মুক্তি পাওয়া দরকার। দর্শকরা দলে দলে যখন সিনেমাহলে ভিড় করবেন, সেটাই হবে জয়া আম্মাকে দেওয়া সেরা উপহার। এক বিপ্লবী জননেত্রীকে সম্মান জানানোর এর থেকে বালো উপায় আর কী হতে পারে?’

সিনেমায় জয়ললিতার অভিনয় জগতের শুরু থেকে গল্প বলা হয়েছে। একজন উঠতি অভিনেত্রী থেকে জীবনের নান ওঠাপড়া ঘাত প্রতিঘাত পেরিয়ে তামিল সিনেমার সবথেকে বড় তারকা হয়ে ওঠার কাহিনি। তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির সেই গ্ল্যামার গার্ল রাজনীতিতে এসেই তামিলনাড়ুর রাজনীতিকে বদলে দিয়েছিলেন।

সিনেমায় নায়িকা কঙ্গনা রানাওয়াতের লুক প্রশংসা কুড়িয়েছে। তার সাজসজ্জা তাকে চিত্রটির সঙ্গে একেবারে মানানসই করে তুলেছে। ‘থালাইভি’ সিনেমাটি দেখা যাবে হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com