শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু নরসিংদীতে বিষপানে মা ও মেয়ের মৃত্যু, আটক বাবা লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: মিয়া গোলাম পরওয়ার চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী হোসেনপুরে আগুনে পুড়ে ছাই তরুণ ব্যবসায়ীর স্বপ্ন কিশোরগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মী গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী মুজিবুলের ২৮৪ শতক জমি জব্দ, ৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আইভি রহমানের মৃত্যু বার্ষিকীতে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

আলী হায়দার, কুলিয়ারচর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ১১৫ বার পড়া হয়েছে
আইভি রহমানের মৃত্যু বার্ষিকীতে মসজিদে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়ার উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় মিলাদ, দোয়া মাহফিল ও কাঙ্গালি ভোজ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) বাদ যোহর কুলিয়ারচর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদ, মাদ্রাসায় ও এতিমখানায় এই মিলাদ, দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইয়াসির মিয়া বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ও মহিলা আওয়ামী লীগ সভাপতি আইভি রহমান মারাত্মক আহত হন, পরে ৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট গুরুতর আহত অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতালে (বিএমএইচ) ইন্তেকাল করেন। মহান রাব্বুল আলামিন যেনো আইভি রহমানকে শহীদের মর্যাদা ও জান্নাতুল ফেরদৌস দান করেন সেই উদ্দেশ্যে এবং তাঁর বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনায় তার ১৭তম মৃত্যু বার্ষিকীতে উপজেলার বিভিন্ন মসজিদে মসজিদে এই দোয়া এবং বিভিন্ন মাদ্রাসার এতিম ছাত্র-ছাত্রীদের নিয়ে কাঙালি ভোজ আয়োজন করি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com