মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

মেয়েটির বয়স ১৪, ছেলেটির ১৭; অতঃপর…

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
মেয়েটির বয়স ১৪, ছেলেটির ১৭; অতঃপর…

সাত দিন আগে এক কিশোরী এক কিশোরের হাত ধরে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়ে। বাধ সাধেন কিশোরীর বাবা। তিনি কচাকাটা থানায় একটি অপহরণ মামলা করলে পুলিশ প্রেমিক কিশোরকে আটক করে পাঠিয়ে দেয় কারাগারে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, উপজেলার কেদার ইউনিয়নের ওই কিশোরের (১৭) সঙ্গে একই গ্রামের ওই কিশোরীর (১৪) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত সোমবার (১৭ আগস্ট) প্রেমের টানে বাড়ি ছাড়েন পৃথক দুই ধর্ম বিশ্বাসের ওই কিশোর-কিশোরী। তাদের এই প্রেমের সম্পর্ক মেনে নিতে পারেনি কিশোরীর পরিবার। গত সোমবার (১৮ আগস্ট) কিশোরীর বাবা বাদী হয়ে কচাকাটা থানায় কিশোরের বিরুদ্ধে একটি অপহরণ মামলা দায়ের করেন।

পরে কচাকাটা থানার পুলিশ মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থান নির্ধারণ করে রবিবার (২২ আগস্ট) কুড়িগ্রাম থেকে গভীর রাতে প্রেমিক যুগলকে আটক করে থানায় নিয়ে আসে। সোমবার (২৩ আগস্ট) মেয়ের বাবার করা মামলায় কিশোরকে আটক করে জেলহাজতে এবং কিশোরীর জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠায় পুলিশ।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আটক কিশোরকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে এবং মেয়েটিকে জবানবন্দির জন্য আদালতে পাঠানো হয়েছে।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com