সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ভ্যাটারি চালিত অটো ভ্যানের দুই যাত্রী ও চালক নিহত হয়ছে।
আজ বুধবার (২৫ আগষ্ট) ভোরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়ায় বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন, পাঁচলিয়া এলাকার ফুলচাঁদের ছেলে হায়দার আলী (৬০), একই গ্রামের মোতাহার হোসেনের ছেলে ভ্যান চালক খোদা বক্স সরকার ও কামারখন্দ উপজেলার পাইকোশা গ্রামের আফজাল হোসেনের ছেলে শাহাদত হোসেন (৫০)।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাজান আলী বলেন, ভোরে পাঁচলিয়া বাজারে ব্যাটারিচালিত একটি অটোভ্যান দুই জন যাত্রী নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এসময় রাজশাহীগামী একটি কাভার্ড ভ্যান অটোভ্যানটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটো ভ্যানের দুইযাত্রী ও চালক নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে নিহতদের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।