মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ১৭০ বার পড়া হয়েছে
দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধে যা করবেন

ঘন ঘন দাঁত দিয়ে রক্ত পড়ার সমস্যায় অনেকেই ভুগে থাকেন। তবে ঘন ঘন এ বিষয়টি দেখা দেওয়া দাঁতের স্বাস্থ্যের জন্য মোটেও ভালো নয়। বিভিন্ন কারণে দাঁত দিয়ে রক্ত পড়তে পারে।

সাধারণত খুব বেশি চাপ দিয়ে দাঁত মাজলে, কোনও রকম আঘাত লাগলে, অন্তঃসত্ত্বা হলে বা শরীরে কোনও প্রদাহ হলে মাড়ি দিয়ে রক্ত পড়তে পারে। তবে ঘরোয়া উপায়েও এ সমস্যা ঠেকাতে পারেন।

জেনে নিন দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধে যা করবেন-

  • অনেক সময় মুখ ঠিক করে পরিষ্কার না হলে, মাড়ির চারপাশে নোংরা জমে রক্ত পড়ার সমস্যা হয়। দিনে দু’বার দাঁত মাজা, একবার ফ্লস করা এবং যেকোনও খাবার খাওয়ার পর মুখ ধোয়া আবশ্যক। না হলে ব্যাকটেরিয়া জমে জমে মাড়িতে নানা রকম জটিলতা তৈরি করতে পারে।
  • দাঁত দিয়ে রক্ত পড়লে যেকোনও হাইড্রোজেন পেরোক্সাইডের সল্যিউশন দিয়ে মুখ কুলি করুন। কুলি করার পর অবশ্যই সেটা ফেলে দেবেন।
  • আমেরিকার সিডিসি জানিয়েছে, দাঁত দিয়ে রক্ত পড়ার একটি বড় কারণ হলো নিকোটিন। ধূমপায়ীদের মধ্যে এ সমস্যাটি দেখা দেয় বেশি। তাই ধূমপান বন্ধ করুন।
  • গবেষণা বলছে, খুব বেশি মানসিক চাপ হলেও দাঁতের নানা রকম সমস্যা হয়। তাই মানসিক চাপ কমানোর জন্য ধ্যান বা শ্বাস ব্যায়াম করতে পারেন দিনের কোনও সময়ে।
  • ভিটামিন সি দৈনিক চাহিদা অনুযায়ী গ্রহণ করুন। গাজর, কমলালেবু, মোসাম্বির মতো ফল-সবজিতে ভিটামিন সি থাকে। এগুলো বেশি করে খান। দাঁতের স্বাস্থ্যের জন্য ভিটামিন সি অত্যন্ত প্রয়োজনীয়।
  • ভিটামিন সি’র পাশাপাশি ভিটামিন কে গ্রহণ করুন। রক্তজমাটের জন্য ভিটামিন কে খুবই জরুরি। ভিটামিন কে’র অভাবেও অনেক সময় দাঁত দিয়ে রক্ত পড়তে পারে। তাই এর দৈনিক চাহিদা মেটানো জরুরি।
  • দাঁত দিয়ে রক্ত পড়া বন্ধ করতে দ্রুত লবণ পানিতে কুলি করুন। এটি সবচেয়ে বেশি উপকারি টোটকা। প্রত্যেক বার মুখ ধোওয়ার পর একবার করে লবণ পানিতে কুলি করুন।

তথ্যসূত্র: হেলথলাইন/ওয়েবএমডি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com