মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত ক্ষুধা সূচকে ১২২ দেশের মধ্যে বাংলাদেশ ৮৪তম সিনিয়র সচিবের পদমর্যাদা পেলেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবদুল খালেক কিশোরগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক

শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

মো: রাসেল ইসলাম, শার্শা, যশোর
  • আপডেট সময় শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে
শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
যশোরের শার্শায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উদযাপন উপলক্ষে ব্যাপক কর্মসুচী হাতে নেওয়া হয়েছে। ২৮ আগস্ট থেকে ০৩ সেপ্টম্বর পর্যন্ত ৭ দিন ব্যাপী এ কর্মসুচী পালন হবে।
শনিবার (২৮ আগস্ট) শার্শা উপজেলা অডিটোরিয়াম সভাকক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শার্শা উপজেলা মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি’র সভাপতি উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে ৭ দিনের কর্মসূচী ঘোষণা করেন সিনিয়ার উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসান।
আলোচনায় বক্তারা বলেন, ১৪ লাখ নারীসহ দেশে মোট জনসংখ্যার ১২ শতাংশের অধিক পত্যক্ষ ও পরোক্ষ ভাবে মৎস্য খাতে জড়িত। বর্তমানে ইউরোপিয়ন ইউনিয়ন,যুক্তরাষ্ট্র,জাপান,রাশিয়া ও চীনসহ ৫০টিরও বেশি দেশে মাছ রফতানি হয়ে থাকে। ২০২০-২১ অর্থবছরে ৪০৮৮.৯৬ কোটি টাকা মুল্যের ৭৬,৫৯১৬৯ মেট্রিক টন মাছ রফতানি হয়েছে। দেশে রফতানি আয়ের মোট ১.৩৯ শতাংস আসে মাছ থেকে।
৭ দিন ব্যাপী কর্মসুচীর মধ্যে রয়েছে,মাইকিং ও ব্যানার ফেস্টুনে পাচার-প্রচারনা, মৎস্য অবমুক্তকরণ, প্রান্তিক পর্যায়ে মাছ চাষী ও মৎস্য জীবিদের সাথে মতবিনিময়, পুকুরের মাটি ও পানি পরীক্ষা,সুফল ভোগীদের প্রশিক্ষন ও জেলা পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাগনের মতবিনিময়।
জানা যায়, শার্শা উপজেলাতে মোট জলাতয়ন ৬৬৬১.৭৪ হেক্টর। ২০২০ সালে মাছ চাষের লক্ষ্য মাত্রা ছিল ২৫৭৭৩.৬৮ মেট্রিক টন। উৎপাদন হয় ৩৮৩৯.৫৪ মেট্রিক টন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com