সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

চরম খাদ্য সংকটে লোকালয়ে বানর, অতিষ্ঠ জনজীবন

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
চরম খাদ্য সংকটে লোকালয়ে বানর, অতিষ্ঠ জনজীবন
কলার ট্রাকে করে টাঙ্গাইলের মধুপুর থেকে কিশোরগঞ্জের হোসেনপুর সদর ও আশেপাশের গ্রামে চলে আসা বানরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছেন স্থানীয় লোকজন।
স্থানীয়রা জানান,গত শুক্রবার (২০ আগস্ট) থেকে হোসেনপুর উপজেলার বিভিন্ন বাজার ও আশেপাশের এলাকাগুলোতে প্রায়ই বানরগুলোর দেখা মেলে। কলার ট্রাকে করে টাঙ্গাইলের মধুপুর থেকে আসা বানরগুলো বাজারের বিভিন্ন গাছপালায় আশ্রয় নেয়। এরপর থেকেই প্রচন্ড খাদ্যাভাব ও পরিবেশ বিপর্যয়ের কারনে সেগুলো এলাকার মানুষের ঘরের খাবার, গাছের ফলমূল ও বাজারের বিক্রেতাদের সবজির দোকানের  ক্ষয়ক্ষতি শুরু করে। এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে লোকজন বানরগুলো কে লক্ষ্য করে ইট-পাথর দিয়ে আঘাত করে। এসময় উপস্থিত জনতা স্থানচ্যুত বানরগুলোকে মধুপুর গড়ে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান জানান, বনের গাছপালা কৃত্রিম ও প্রাকৃতিক কারণে বিলুপ্ত হওয়ায় বন্যপ্রাণী ও উদ্ভিদ আজ হুমকির মুখে। পরিবেশ হচ্ছে জীবের প্রতিকূল। জলবায়ু হচ্ছে বৈরী। অথচ বনই হচ্ছে প্রাণীর জন্ম, বিচরণ, প্রজনন ও বসবাসের উপযুক্ত জায়গা। আমরা স্থানচ্যুত বানরগুলোর কথা শুনেছি। বানরগুলোকে মধুপুর গড়ে ফিরিয়ে নেওয়ার জন্য বন বিভাগের সহয়তা প্রয়োজন বলে জানান তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com