রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরকীয়ায় যুক্ত ছিলেন অপূর্ব

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০২ বার পড়া হয়েছে
পরকীয়ায় যুক্ত ছিলেন অপূর্ব

তৃতীয়বারের মতো বিয়ে করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। মঙ্গলবার (৩১ আগস্ট) ওল্ড ডিওএইচএসের একটি বাসায় তার গায়ে হলুদ সম্পন্ন হয়েছে। আগামী ২ সেপ্টেম্বর মালিবাগের একটি কমিউনিটি সেন্টারে বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন অপূর্ব এবং তার হবু স্ত্রী শ্যাম্মা দেওয়ান।

অপূর্বর বিয়ের বিষয়ে প্রথমে তার সঙ্গে যোগাযোগ করা হলেও কোন সাড়া মেলেনি। অবশেষে গণমাধ্যমে নিজেই বিয়ের খবরটি নিশ্চিত করে বলেন, ঘটনা সত্য, এও বললেন এটা লুকিয়ে রাখার মতো কিছু না।

তবে লুকিয়ে রাখার মতো বিষয় কি না, সেটা নিয়ে ধোয়াঁশা তৈরি হলো সাবেক স্ত্রী নাজিয়া হাসানের এক স্ট্যাটাসে। কেননা নাজিয়া হাসান স্পষ্টত ফেসবুকে লিখেছেন, চার বছরের প্রেম সফল হলো মাশাআল্লাহ্.., নতুন বিয়ের জন্য শুভ কামনা।

নাজিয়ার এই কথায় স্পষ্ট হয়ে গেল তাদের সংসার ভাঙার কারণ। অপূর্ব যেহেতু চার বছর ধরে প্রেম করেছেন সেহেতু অভিনেতা পরকীয়ায় যুক্ত ছিলেন। স্বাভাবিকভাবেই এই সম্পর্ক সরলরেখায় চলবে না। যার ফলে সম্পর্কটা ভেঙে গেছে। ভেঙে গেছে নাজিয়ার সঙ্গে দীর্ঘদিনের সংসার।

নাজিয়ার ওই পোস্টে প্রচুর মন্তব্য পড়ছে, যার ফলে অনেকটাই স্পষ্ট হচ্ছে নাজিয়া-অপূর্ব সংসার ভেঙে যাওয়ার নেপথ্যের বিষয়টি যেটা রহস্যাবৃত ছিল। শুভাকাঙ্ক্ষী ও কাছের অনেকেই এমন মন্তব্য করছেন যেটার তারা প্রতক্ষদর্শী। তবে এখন এটা স্পষ্ট হলো যে শ্যাম্মা দেওয়ানের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকার কারণেই সংসার ভেঙেছে।

২০২০ সালে নাজিয়া হাসান অদিতির সঙ্গে ভেঙে যায় অপূর্বর দ্বিতীয় সংসার। ব্যক্তিগত কারণ দেখিয়ে দীর্ঘ ৯ বছরের সংসার জীবনের ইতি টানেন এই তারকা অভিনেতা। ২০২০ সালের ১৭ মার্চ করোনা মহামারির মধ্যে ফেসবুক পাতায় লিখে বিচ্ছেদের কথা জানান নাজিয়া হাসান অদিতি।

উল্লেখ্য, এর আগে ২০১০ সালের ১৯ আগস্ট পালিয়ে গিয়ে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে বিয়ে করেছিলেন অপূর্ব। যদিও এর পরের বছরের ফেব্রুয়ারিতেই ডিভোর্স হয়ে যায় তাদের। ওই বছরের ১৪ জুলাই অপূর্ব পারিবারিকভাবে নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com