রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

কিশোরগঞ্জের হোসেনপুর থানায় নতুন ইন্সপেক্টর জয়নাল আবেদীনের যোগদান

মো: আল-আমীন, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের হোসেনপুর থানায় নতুন ইন্সপেক্টর জয়নাল আবেদীনের যোগদান

কিশোরগঞ্জের হোসেনপুর থানায় নতুন ইন্সপেক্টর তদন্ত হিসেবে যোগদান করেছেন জয়নাল আবেদীন। এর আগে তিনি কিশোরগঞ্জ মডেল থানায় ইন্সপেক্টর কমিউনিটি পুলিশিং অ্যান্ড ইন্টেলিজেন্স হিসেবে কর্মরত ছিলেন।

 

আজ বুধবার (১ সেপ্টেম্বর) তিনি নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি ঢাকা স্পেশাল ব্রাঞ্চেও কাজ করেছেন। তাকে হোসেনপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব প্রদান করেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার)।

 

জয়নাল আবেদীনের গাজীপুর সদরে জন্ম ও বেড়ে ওঠা। তার পিতার নাম মরহুম ওয়াদুদ খালিফা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ভূগোল ও পরিবেশ বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পুলিশ সাইন্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০১০ সালের ৮ মার্চ পুলিশ বাহিনীতে যোগ দেন।

কিশোরগঞ্জ মডেল থানায় দায়িত্বকালে তিনি যথেষ্ট সততা, দক্ষতার পরিচয় দেন। চৌকস ও মেধাবী অফিসার হিসেবে তাকে চেনে সবাই। জেলা পুলিশের সবার সাথে সমন্বয় রেখে কাজ করতেন। সার্বক্ষণিক সেবা প্রদানে জয়নাল আবেদীন যথেষ্ট সুনাম কুড়িয়েছেন।

সততা, মেধা ও অভিজ্ঞতাকে মূল্যায়নের জন্য তিনি পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। যথাযথ দায়িত্ব পালনে মহান রবের রহমত, ঊর্ধতন কর্তৃপক্ষের পরামর্শ, বন্ধুবান্ধব ও শুভাকাংখীদের দোয়া কামনা করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com