বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরীমণির জন্য পরিচালকদের দরজা খোলা

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৯ বার পড়া হয়েছে
পরীমণির জন্য পরিচালকদের দরজা খোলা

মাদক মামলায় গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা পরীমণি। বৃহস্পতিবার (১৩ আগস্ট) তৃতীয় ধাপে তাকে আদালতে তোলা হয়। এদিন জামিনের আবেদন করা হলেও সেটা নামঞ্জুর করেন আদালত। তাই কারাগারেই থাকতে হচ্ছে সুদর্শনা এই নায়িকাকে।

এদিকে গ্রেফতার হওয়ার পর পরীমণির সদস্যপদ স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। গত ৭ আগস্ট এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি এই ঘোষণা দেয়। তবে পরীর পাশে রয়েছেন পরিচালকেরা। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক শাহীন সুমন ব্যক্তিগত উদ্যোগে এই নায়িকার সমর্থনে স্ট্যাটাস দিয়েছেন। বলেছেন, পরীমণির জন্য ইন্ডাস্ট্রির দরজা খোলা রয়েছে।

সফল নির্মাতা শাহীন সুমন তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘সাম্প্রতিক ঘটনা প্রবাহের পরিপ্রেক্ষিতে সোজাসাপ্টা বলি, পরীমণি ন্যায়বিচার পাক। নিজের ভুল-ত্রুটি এবং অতীত কর্মকাণ্ড সংশোধন, পরিমার্জন করে পরিশোধিত হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ইন্ডাস্ট্রির দরজা তার জন্য খোলা রইল।’

শাহীন সুমনের এই বক্তব্যে সমর্থন দিয়েছেন ঢালিউডের আরও কয়েকজন পরিচালক। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক সমর্থন জানিয়ে লিখেছেন, ‘ধন্যবাদ ভাই।’

‘কমন জেন্ডার’ খ্যাত পরিচালক ও পরিচালক সমিতির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নোমান রবিন লেখেন, ‘সমিতির একজন সদস্য হিসেবে আমি গর্বিত। সম্মানিত মহাসচিব হিসেবে আপনার এমন পরিষ্কার কথা, সোজাসাপ্টা অবস্থান, আমরা খুব পছন্দ হয়েছে।’

নির্মাতা মনিরুল ইসলাম সোহেল লেখেন, ‘বাংলা চলচ্চিত্র আমার অহংকার। আমি চলচ্চিত্র পরিচালক। এটা আমার অহংকার। শিল্পী-কলাকুশলী আমাদের পরিবার। আমি পাশে আছি, আমি থাকব। ফাসির মঞ্চে দাঁড়িয়ে বলব আমি পরিচালক। শিল্পী মানেই শিল্পী। অন্যায় হলে বিচার হবে। বাছ-বিচারের আগে বিচার যেন না হয়।’

জ্যেষ্ঠ পরিচালক শাহ আলম মন্ডল লেখেন, ‘ধন্যবাদ ভাই। কারণ সবাই ধান্দাবাজি করতে চায়, যারা পারে না তারা ওর বিরুদ্ধে।’‘জাগো’ খ্যাত পরিচালক খিজির হায়াত খান লিখেছেন, ‘একমত পোষণ করি। ধন্যবাদ।’

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com