রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কিশোরগঞ্জে ডেঙ্গু-চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির আলোচনা সভা শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে: ট্রাম্প কিশোরগঞ্জের করিমগঞ্জে ধনিয়াপাতা সংগ্রহের সময় বজ্রপাতে শ্রমিক নিহত, আহত ১ কালের সাক্ষী ২৫০ বছরের পুরোনো ঐতিহাসিক গোল মসজিদ হোসেনপুর উপজেলা পরিষদে বিশাল ভিমরুলের চাক, আতঙ্কে মানুষ নির্দোষ কেউ চাকরিচ্যুত হয়নি, ৮৭৯৬ বিডিআর সদস্যের পুনর্বহালের সুযোগ নেই গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী এসআরবি বিল পাস, র‍্যাব বিলুপ্ত বিএনপি আসার পর আইনশৃঙ্খলার ‘দৃশ্যমান অগ্রগতি’ হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

`Don’t Love Me Bitch’ কাকে উদ্দেশ্য করে হাতে লিখলেন পরীমনি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১
  • ৭১৯ বার পড়া হয়েছে
`Don’t Love Me Bitch’ কাকে উদ্দেশ্য করে হাতে লিখলেন পরীমনি

সাদা টিশার্ট এবং মাথায় সাদা পাগড়ির মতো করে জড়ানো কাপড়ে বিজয়ের বেশে পরীমনি কারাগার থেকে বের হন একটি ছাদ খোলা গাড়িতে করে। বের হয়েই অপেক্ষায় থাকা শত শত ভক্তের ভালোবাসায় সিক্ত হন তিনি। এ সময় ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন। হাতের তালুতে মেহেদী রঙে লেখা ছিল `Don’t Love (প্রতীকী চিহ্ন) Me Bitch’। তবে এ লেখার উদ্দেশ্য কি তা নিশ্চিত হওয়া যায়নি।

মাদক মামলায় জামিন হওয়ার পর আজ সকাল পৌনে ১০টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন চিত্রনায়িকা পরীমনি।

তাঁর মুক্তির খবরে বুধবার সকাল থেকে কাশিমপুর কারাগারের প্রবেশ ফটকের সামনে ভিড় করেন পরীমনির শত-শত ভক্ত।

গত ৪ অগাস্ট পরীমনিকে গ্রেপ্তার করেছিল র‍্যাব। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়। সেই মামলায় মঙ্গলবার জামিন পেয়েছিলেন তিনি।

গত প্রায় এক দশক ধরে বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে অভিনয় করছেন এই অভিনেত্রী। ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের করা এশিয়ার ১০০ ডিজিটাল তারকার তালিকায় ঠাঁই করে নিয়েছিলেন তিনি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com