রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে সড়ক দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৭ বার পড়া হয়েছে
নভেম্বর-ডিসেম্বরে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা
কিশোরগঞ্জের হোসেনপুরে সড়ক দুর্ঘটনায়  দুই জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার জন। নিহতরা হলেন  উপজেলার পুমদি ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের মো. কাছুম আলীর ছেলে আলমগীর হোসেন (১৮)  ও উত্তর চরপুমদী গ্রামের মো. ইয়াসিন ওরপে ইয়াসিন হুরি (৫০)।
রবিবার (১২ সেপ্টেম্বর) রাতে হোসেনপুর- কিশোরগঞ্জ সড়কের রামপুর বাজার এলাকায় অটোরিকশা ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার রাত ৮ টার দিকে হোসেনপুর-কিশোরগঞ্জ মহাসড়কের রামপুর বাজার এলাকায় কিশোরগঞ্জগামী একটি যাত্রবাহী অটোরিকশার সাথে বিপরীত দিক হতে আসা একটি ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটো রিকশায় থাকা ৬ জন যাত্রী গুরুত্বর আহত হয়। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। পরে সেখানেই আলমগীর হোসেন নামে যুবকের মৃত্য হয়। নিহত আলমগীর হোসেন তার শশুর বাড়ি যাচ্ছিল৷ অবস্থা আরও গুরুত্বর হওয়ায় ইয়াসিন হুরিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com