মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত

৭৫০ টাকা কেজিতে বিক্রি হলো ২০ কেজির বাগাড়

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৪ বার পড়া হয়েছে
৭৫০ টাকা কেজিতে বিক্রি হলো ২০ কেজির বাগাড়

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় মৎস্য আড়তে বিশালাকারের একটি বাগাড় মাছ দেখা গেছে। মাছটির ওজন ২০ কেজি। ১৭ ভাগায় মাছটি ৭৫০ টাকা কেজি দরে ১৫ হাজার টাকায় বিক্রি করা হয়েছে বলে জানা গেছে।

রবিবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জের পাহাড়পুর এলাকার ধনুনদী থেকে মাছটি ওই জেলেরা ধরেছেন। পরে পাইকাররা তাদের কাছ থেকে কিনে বিক্রির জন্য ভৈরবের পলতাকান্দা সেবা মৎস্য আড়তে নিয়ে আসেন। বিশাল আকৃতির বাগাড় মাছটি দেখতে মৎস্য আড়তে উৎসুক জনতা ভিড় করছেন।
জানা যায়, রোববার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার আজমেরীগঞ্জের পাহাড়পুর এলাকা থেকে পাইকাররা বিক্রির জন্য ভৈরবের পলতাকান্দা সেবা মৎস্য আড়তে নিয়ে আসেন। পরে মৎস্য আড়ত থেকে স্থানীয় মাছ বিক্রেতা মো. ফারুক মিয়া ২০ কেজির ওজনের মাছটি বিক্রির জন্য কিনে নেন।

তবে মাছ বাজারে ওই বিশাল আকারের মাছটি বিক্রির জন্য তেমন কোনো গ্রাহক পাওয়া যায়নি। পরে রাত ৮টায় মাছটি কেটে ১৭ ভাগ করে স্থানীয়দের কাছে বিক্রি করেন। মাছটি প্রতি কেজি ৭৫০ টাকা দরে বিক্রি করেছেন। ২০ কেজি ওজনের মাছটি ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছে বলে জানা যায়।

পাইকারি মাছ বিক্রেতা মো. ফারুক জানান, ২০ কেজি ওজনের বাগাড় মাছটি বিক্রির জন্য কোনো কাস্টমার পাওয়া যাচ্ছিল না। সে জন্য মাছটি ১৭ ভাগা করে স্থানীয় ক্রেতাদের কাছে বিক্রি করেছি। প্রতিটি ভাগা ৭৫০ টাকা করে বিক্রি করা হয়েছে।

এ ছাড়া মাছটির মাথা ও লেজ আলাদাভাবে বিক্রি করা হয়েছে। সব মিলিয়ে ১৫ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে বলে তিনি জানান।

পাহাড়পুর এলাকার পাইকারি মাছ বিক্রেতা ও নৌকার মাঝি আলমাস মিয়া বলেন, মেঘনা নদীতে প্রতিনিয়তই বিভিন্ন রকমের বড় মাছ জেলেদের জালে ধরা পড়ে। সেসব জেলেদের কাছ থেকে মাছ ক্রয় করে ভৈরবের মৎস্য আড়তে নিয়ে আসি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com