মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
রংপুর-রাজশাহীর পর চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী নবমীর আরতিতে আনন্দ-বিষাদ, দশমীর অপেক্ষায় ঢাকেশ্বরী কিশোরগঞ্জে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ইশরাকের পদত্যাগপত্র পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ, আজই প্রজ্ঞাপন হতে পারে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের এমডির নিয়োগ বাতিল তাড়াইলে দুর্গাপূজা উপলক্ষে হরিজন ও জেলে সম্প্রদায়ের নারীদের মাঝে শাড়ি বিতরণ বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে ৪০০ দুস্থের মাঝে বস্ত্র বিতরণ ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশের গুঞ্জন বদলগাছীতে হত্যা চেষ্টার আসামিদের বাঁচাতে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত

মহাদেবপুরে ৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

আশরাফুল নয়ন, নওগাঁ
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৮২ বার পড়া হয়েছে
মহাদেবপুরে ৯২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নওগাঁর মহাদেবপুরে ঢাকাগামী আল নাফি পরিবহনের বাক্সে চাউলের বস্তা থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব-৫। এসময় মামুন রেজা (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (১৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার নজীপুর আখড়া এলাকায় মেসার্স বিসমিল্লাহ অটোরাইস মিলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মামুন রেজা জেলার ধামইরহাট উপজেলার রাঙ্গামাটি বাজার মোল্লাপাড়া এলাকার আব্দুল গফফার এর ছেলে।

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার তৌকির বলেন, গোপন সংবাদে জানা যায় একটি পরিবহনে করে ঢাকার উদ্যোশে মাদক যাচ্ছে। এমন সংবাদে মহাদেবপুর উপজেলার নজীপুর আখড়া এলাকায় মেসার্স বিসমিল্লাহ অটোরাইস মিলের সামনের রাস্তায় অবস্থান নিয়ে চেক পোষ্ট পরিচালনা করে র‌্যাবের সদস্যরা। এসময় জেলার পতœীতলার নজীপুর থেকে ঢাকাগামী আল নাফি পরিবহনে তল্লাসি করার সময় বাক্সে মধ্যে চাউলের বস্তার ভিতর থেকে ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার ও ২০ কেজি চাউল জব্দ করা হয়। এসময় বস্তার মালিক মামুন রেজাকে আটক করা হয়।

তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় মামুন রেজা দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সংগ্রহ করে নওগাঁসহ বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে মহাদেবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা হয়েছে।#

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com