মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

প্রকাশ্যে এলো ন্যান্সির গায়ে হলুদের ছবি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৭ বার পড়া হয়েছে
প্রকাশ্যে এলো ন্যান্সির গায়ে হলুদের ছবি

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ফের বিয়ে করছেন এমন খবর জানা গিয়েছিল গত মাসেই। অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম’র সিওও ও গীতিকবি মহসিন মেহেদীর সঙ্গে নতুন করে সংসার জীবন শুরু করছেন তিনি। কিছুদিন আগে পারিবারিকভাবে তাদের আংটি বদল হয়েছে। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আগস্ট মাসের শেষভাগে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

এই আয়োজনে ছিল না কোনও বিশেষ জৌলুস। তবে এরপরই গায়েহলুদ সন্ধ্যা করেছেন তারা। আর চলতি সপ্তাহেই হবে তাদের বিবাহোত্তর সংবর্ধনা। জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই গায়িকার ইচ্ছে, বিয়েটা বেশ জাঁকালোভাবে সারবেন।

এই নবদম্পতির হলুদ সন্ধ্যার ছবিগুলো তুলেছে ড্রিম ওয়েভার। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে নতুন দম্পতির ছবি প্রকাশ করা হয়েছে। হাতেসেখানে দেখা যায়, বর-কনে দুজনই সেজেছেন হলুদ সাজে।ন্যান্সি পরেছেন হলুদ লেহেঙ্গা আর মেহেদীর পরনে ছিল হলুদ রঙা পাঞ্জাবি ও কোটি। হাস্যোজ্জ্বল সে আয়োজনে অংশ নিয়েছে ন্যান্সিরে মেয়ে রোদেলা, ভাই জনিসহ দুই পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, প্রথম সংসার ভেঙে যাওয়ার পর ২০১৩ সালে কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী নাজিমুজ্জামান জায়েদকে। ২০১৪ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আলী আফরিন নায়লা। জায়েদের বাড়ি ময়মনসিংহে। তিনি স্থানীয় পৌরসভায় চাকরির পাশাপাশি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com