বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হোসেনপুরে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক সবজির বাগান

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৮ বার পড়া হয়েছে
হোসেনপুরে জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক সবজির বাগান
কিশোরগঞ্জের হোসেনপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পারিবারিক সবজিন বাগান, বন্যাসহ নানা আপদকালীন সময়ে দেশে সবজি উৎপাদনে কোনো প্রভাব না পড়ে সেই লক্ষ্যে নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা ধরে রাখতে প্রতি ইঞ্চি কৃষি জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বসত বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে স্থাপন করা হচ্ছে এই পারিবারিক সবজির বাগান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সম্প্রতি বৃষ্টি ও দফায় দফায় বন্যার কারণে কৃষকের আগাম সবজির ক্ষেত নষ্ট হয়ে যায়। সবজি চাষ চলমান রাখার জন্য উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষকদের ফেলে রাখা বাড়ির আঙ্গিনাসহ পতিত জমিতে পারিবারিক সবজির বাগান তৈরি করতে কৃষকদের উদ্বুদ্ধ করে আসছে। উপজেলার ৬টি ইউনিয়নে ২শ ২০ জন কৃষকের বাড়িতে এই পারিবারিক সবজির বাগান তৈরির কাজ করতে সার্বক্ষণিক সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তাগণ।
হোসেনপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরুল কায়েস বলেন, বর্তমানে উপজেলার কৃষকদের মাঝে পারিবারিক সবজির বাগান জনপ্রিয় হয়ে উঠছে। আমরা প্রতিটি বাগানের জন্য লাল শাক, ডাটা শাক, কলমি শাক, মুলা শাক, পালং শাক, লাউ,শসা, করলা, শিমসহ ১৩ প্রকারের সবজির বীজ বিনামূল্যে সরবরাহ করেছি। আমরা আশা রাখি আগামীতে উপজেলার প্রতিটি বাড়িতেই তৈরি হবে একটি করে পারিবারিক সবজির বাগান।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com