বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৩ কেজি গাঁজা’সহ তিন মাদক ব্যবসায়ী আটক

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৬ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৩ কেজি গাঁজা’সহ তিন মাদক ব্যবসায়ী আটক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার উচালিয়া মোড় এলাকা হতে ১৩ (তের) কেজি গাঁজা, নগদ ৫ হাজার ৪শ টাকা ও দুইটি মোবাইল‘সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।

 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়া মোড় এলাকা হতে ১৩ (তের) কেজি গাঁজা, নগদ ৫ হাজার ৪শ টাকা ও দুইটি মোবাইল‘সহ আসামী মোঃ মোবারক (৩২), পিতা- মোঃ গোলাম হোসেন, মোঃ আব্বাস মিয়া (৩৯), পিতা- মৃত-আব্দুল হামিদ ও আব্দুল মতিন মিয়া (৩২), পিতা-আব্দুর রহমান, উভয় সাং-রসুলপুর, ডাকঘর-চান্দুরা, থানা- বিজয়নগর ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া‘কে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল গ্রেফতার করে।

 

আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করেছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‌্যাব। আসামীদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com