সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
টানা তিন হার বাংলাদেশের, এবার বড় লজ্জা দিল ভারত হানাহানি এড়িয়ে আলোচনার মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘মৃত্যুর আগে ছেলেকে একবার দেখে যেতে চাই’ ১ ঘণ্টা ৪০ মিনিটের ব্যবধানে ঢামেকে তিন কারাবন্দীর মৃত্যু এক্সপ্রেসওয়েতে লাশ: বাসের সুপারভাইজার ও সহকারীর স্বীকারোক্তি, চালক রিমান্ডে দেশে মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার টাকা কটিয়াদীতে মাথার টুপির ভেতর থেকে ইয়াবা উদ্ধার, মুদি দোকানি গ্রেপ্তার সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার

হোসেনপুর পৌর এলাকায় জলাবদ্ধতা: দুর্ভোগে ১৫ পরিবার 

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১
  • ৯৩ বার পড়া হয়েছে
হোসেনপুর পৌর এলাকায় জলাবদ্ধতা:  দুর্ভোগে ১৫ পরিবার 
হোসেনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকায় বৃষ্টি হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ১৫ পরিবারের লোকজন।
হোসেনপুর পৌরসভার দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকার নূরুজ্জামান খন্দকারের বাড়ির উত্তর পাশসহ বিভিন্ন জায়গায় জলাবদ্ধাতা দেখা যায়। পানি বের হওয়ার ব্যবস্থা না থাকায় ময়লা আবর্জনা ভেসে উঠেছে।
জমানো পানি দুর্গন্ধ হয়ে মশামাছির আবাসস্থলে পরিণত হয়েছে। ময়লা পানি পার হয়ে ১৫ পরিবারের লোকজনকে যাতায়াত করতে হচ্ছে।
স্থানীয়রা জানান, দক্ষিণ আড়াইবাড়িয়া এলাকায় পৌর কর্তৃপক্ষের লোকজন পরিকল্পনা অনুযায়ী বাসা বাড়ি না করায় বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। ফলে দিন দিন জনদুর্ভোগ বেড়েই চলছে।
এলাকার ভূক্তভোগী বকুল মিয়া জানান, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বাসা বাড়িতে পানি জমে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে বাসা বাড়ির শিশুদের নিয়ে দুশ্চিন্তায় আছি।
হোসেনপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর লুৎফর রহমান রাসেল জানান, পৌরসভার মাসিক সভায় আলোচনা করে জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নেওয়া হবে।
হোসেনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী শেখ ফরিদ জানান, সংশ্লিষ্ট এলাকায় পানি নিষ্কাশনের জন্য প্রজেক্ট সাবমিট করা হয়েছে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com