মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
হাতকড়াসহ পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা আবার গ্রেপ্তার ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ভাষা ও স্বাধীনতা আন্দোলনের অবমাননা: ছাত্রদল ট্রলি ব্যাগে নারীর লাশ: প্রেমের সম্পর্কের পর হত্যা, গ্রেপ্তার প্রেমিকসহ তিন পাচার করা সম্পদ থেকে কর আদায়ে সরকারের নতুন উদ্যোগ নিরাপত্তা শঙ্কায় এনবিআরে প্রবেশে কড়াকড়ি শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা সাত ধাপে ইউপি নির্বাচন, প্রথম ভোট ১২ নভেম্বর শিল্পে কাল থেকে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে উন্নতির আশ্বাস পেলেন ব্যবসায়ী নেতারা ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৩৩ জন স্বাস্থ্য খাতে ‘রেফারেল ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান জুবাইদার

মা-বাবার নামে মামলা করলেন অভিনেতা থালাপাতি

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১
  • ৮৩ বার পড়া হয়েছে
মা-বাবার নামে মামলা করলেন অভিনেতা থালাপাতি

ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা থালাপাতি বিজয় ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এতে তার বাবা এসএ চন্দ্র শেখর ও মা শোভা চন্দ্র শেখরের নামও রয়েছে।

তামিলনাড়ু রাজ্যের মাদ্রাজ সিটি কোর্টে এ মামলা করেছেন তেলেগু সুপারস্টার। খবর ইন্ডিয়া টুডে।

বাবা-মাসহ তার সাবেক কর্মকর্তা যেন বিজয়ের নাম অথবা তার ফ্যান ক্লাবের নাম রাজনৈতিক দলে ব্যবহার করতে না পারেন, সে বিষয়ে নিষেধাজ্ঞা চেয়েছেন বিজয়।

কয়েক মাস আগে বিজয় ও তার বাবা-মায়ের সঙ্গে বিবাদসংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়েছিল। এ বিবাদের কারণ বিজয় ফ্যান অ্যাসোসিয়েশন নামে যে ফ্যান ক্লাব রয়েছে, সেটিকে রাজনৈতিক দলে রূপান্তর করেছেন তার বাবা-মা। আর সেই কারণে বাবা-মাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেছেন তিনি।

বিজয়ের বাবা এসএ চন্দ্র শেখর ‘অল ইন্ডিয়া থালাপাতি বিজয় মাকল আইয়াকাম’ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছেন।

ভারতের নির্বাচন কমিশনের তথ্যমতে, দলটির কোষাধ্যক্ষ বিজয়ের মা শোভা চন্দ্রশেখর এবং সাধারণ সম্পাদক তার বাবা এসএ চন্দ্র শেখর। সবার ধারণা ছিল— খুব শিগগির এই দলে যোগ দেবেন বিজয়ও। কিন্তু তা করেননি এ অভিনেতা।

বিজয়ের বাবা এসএ চন্দ্র শেখরের ভাষ্য— বিজয় বর্তমানে একটি ‘বিষাক্ত’ চক্রের মধ্যে আটকে আছেন এবং তার সঙ্গে যেসব ব্যক্তি আছেন, তারা বিজয়ের জনপ্রিয়তাকে ব্যক্তিগত সুবিধার জন্য ব্যবহার করছেন। তারাই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে দেখিয়েছেন যে বিজয়ের বাবা যা করছেন, তা অভিনেতার বিরুদ্ধে।

এর আগে ২০২০ সালের নভেম্বরে বিজয় একটি লিখিত বিবৃতি প্রকাশ করেন। সেখানে অভিনেতা বলেছিলেন, আমার বাবার দেওয়া রাজনৈতিক বিবৃতির সঙ্গে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো সম্পর্ক নেই। আমি আমার ভক্তদের অনুরোধ করছি, আমার বাবা যে পার্টি শুরু করেছেন, তাতে যোগ দেবেন না। যদি কেউ আমার রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্য আমার ছবি, নাম বা আমার ফ্যান ক্লাবের অপব্যবহার করার চেষ্টা করেন, তবে আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com