অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে কিশোরগঞ্জে ৫০ দিন ব্যাপী কম্পিউটার ও দর্জিবিজ্ঞান প্রশিক্ষণ উদ্বোধন।
কিশোরগঞ্জে জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর ) সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে
কিশোরগঞ্জ জেলা সমাজ সেবা কার্যালয়ের প্রশিক্ষণ কেন্দ্রের কক্ষে সমাজসেবা অধিদপ্তর কিশোরগঞ্জ জেলার উপ-পরিচালক কামরুজ্জামান খান এর সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম।
এসময় আর উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক শাহনাজ পারভিন,শহর সমাজ সেবা অফিসার সিদ্দিকুর রহমান প্রমুখ।
এই কর্মসূচির আওতায় কিশোরগঞ্জ জেলার সমাজের পিছিয়ে পড়া রবিদাস, বর্মন, হরিজন জনগোষ্ঠীর মোট ৫০ জন নারী ও পুরুষ কে ৫০ দিন ব্যাপী কম্পিউটার ও দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ দেওয়া হবে।