বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

হোসেনপুরে সৈয়দ আশরাফ স্মৃতি নৌকাবাইচ অনুষ্ঠিত

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১২৭ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের হোসেনপুরে গ্রাম বাংলার ঐহিত্যকে ধরে রাখতে বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে হোসেনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সিদলা ইউনিয়নের সাহেবেরচর গ্রাম সংলগ্ন পুরাতন ব্রহ্মপুত্র নদে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

হোসেনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোহেলের সভাপতিত্বে প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া পারভেজ, মেয়র খাইয়ুম খোকন, অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামীলীগের সদস্য শাহজাহান পারভেজ, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক নুরু মিয়া, সাধারন সম্পাদক মাহবুবুল হক, সেচ্ছাসেবক লীগ নেতা হাকিম তানিম প্রমূখ।

পরে সন্ধ্যায় আমন্ত্রিত অতিথিরা বড় নৌকা (সরঙ্গা), বড় নৌকা (ছিপ) এর ১ম বিজয়ীদের ৫০ হাজার ও ২য় বিজয়ীদের এলইডি টেলিভিশন পুরস্কার হিসেবে তুলে দেন। একই সাথে ছোট নৌকার ১ম বিজয়ীদের ২৫ হাজার ও ২য় বিজয়ীদের হাতে এলইডি টেলিভিশন তুলে দেওয়া হয়।

হোসেনপুরে সৈয়দ আশরাফ স্মৃতি নৌকাবাইচ অনুষ্ঠিত

এবারের নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশ নেয় ময়মনসিংহ ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ছোট-বড় নানা নামের কুষা, ঘাসি, চিপা ও ময়ুরপঙ্খী নৌকা। ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ দেখতে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে নদের দু’পাড়ে প্রায় লক্ষাধিক নারী-পুরুষ, শিশু-বৃদ্ধাসহ লাখো মানুষ ভিড় করেন এবং নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com