রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
সংকট পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী সৌদি আরব থেকে দেশে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রবাসীর মৃত্যু কিশোরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের ২৯ নেতাকর্মীকে গ্রেপ্তার তাড়াইলে দারুল কুরআন মাদরাসার প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তনের সীমান্তহীন হুমকি ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার ফ্রিজের নির্দেশ হাইকোর্টের ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো লাশ উদ্ধার কাঁচাবাজারে কিছুটা স্বস্তি ফিরলেও চড়া ডিম-মুরগির দাম বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত নারীর মৃত্যু

হোসেনপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

সঞ্জিত চন্দ্র শীল, হোসেনপুর, কিশোরগঞ্জ
  • আপডেট সময় শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১২৬ বার পড়া হয়েছে
হোসেনপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

অল্প কয়েক দিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের বৃহত্তর ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। কিশোরগঞ্জের হোসেনপুরে মন্ডপে মন্ডপে চলছে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজ।

জানাযায়, এ বছর দূর্গা দেবীকে আনুষ্টানিক বরণ করতে হোসেনপুর উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নের ১৫টি পূজা মন্ডবে চলছে সাজ সাজ রব। স্থানীয় শিল্পী না থাকায় দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিমার তৈরীর শিল্পীরা এসে নিপুন তুলির আঁচরে নানা রংয়ের প্রলেপ দিয়ে উজ্জ্বল করে তুলছে প্রতিটি পূজা মন্ডপের প্রতিমা। শেষ মূহুতে শিল্পীরা বিভিন্ন দেবালয়ের পুরোহিতদের কাছে তাদের চেষ্টার্জিত প্রতিমা উপহার দিবেন এমনটাই প্রত্যাশা আয়োজকদের।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের হোসেনপুর শাখার সভাপতি সঞ্জিত চন্দ্র শীল জানান, নির্বিঘ্নে পূজা উদাপনের জন্য প্রশাসনের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখবেন। যাতে করে পূজাকালীন সময় কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে।

এ ব্যাপারে হোসেনপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, শান্তিপূর্নভাবে পূজা উদযাপনের লক্ষ্যে প্রত্যেকটি মন্ডপ এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হবে। মন্ডপগুলোতে আনসার, ভিডিপি, পুলিশ থাকবেন । মন্ডপ এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কেউ যেনো কোনো প্রকার সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে না পারে সে জন্য তৎপর থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com