বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

দশজন নিয়েও শক্তিশালী ভারতকে রুখে দিলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৪ অক্টোবর, ২০২১
  • ১০৪ বার পড়া হয়েছে
দশজন নিয়েও শক্তিশালী ভারতকে রুখে দিলো বাংলাদেশ

লাল-কার্ড দেখা বিশ্বনাথ ঘোষের বিদায়ের পরও দমে যায়নি বাংলাদেশ। পিছিয়ে থাকা ভারতের বিপক্ষে গোল তুলে পয়েন্ট ছিনিয়ে নিতে সক্ষম হয়েছে অস্কার ব্রুজনের শিষ্যরা। সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি।

 

সোমবার (৪ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ২৬ মিনিটে সুনীল ছেত্রীর গোলে এগিয়ে যায় ভারত। যদিও

শক্তিশালী ভারতকে রুখে দিলো, দশজনের বাংলাদেশ। মালদ্বীপে সাফ চ্যাম্পিয়নশিপে হারতে বসা ম্যাচে, ইয়াসিনের গোলে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে, অস্কার ব্রুজোনের দল। ম্যাচ শেষ হয় ১-১ গোলের সমতায়।

বল দখলে শুরু থেকেই এগিয়ে ভারত। তবে প্রতিপক্ষ সীমানায় প্রথম আক্রমণটা বাংলাদেশের। ১১ মিনিটে বাম প্রান্ত থেকে রাকিবের সেন্টার। পেনাল্টি এরিয়ায় পেয়েও যান, মতিন মিয়া। তবে কাজে লাগাতে পারেনি।

২৫ মিনিটে আরো একবার ভারতীয় ডিফেন্ডারদের পরীক্ষা নেয় বাংলাদেশ। জামাল-মতিন-রাকিবের সম্মিলিত আক্রমণে দিশেহারা ভারতের সেন্টার লাইন। ফিনিশারের অভাবটা পরিষ্কার অস্কার ব্রুজোনের দলের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com