কিশোরগঞ্জের ভৈরবে একটি দেশীয় রিভালভার ৪ রাউন্ড গুলিসহ কুখ্যাত নৌ- ডাকাত শাহিনকে (৩০) কে গ্রেফতার করেছে নৌ পুলিশের একটি দল। মঙ্গলবার দিবাগত রাত সোয় ১২ টায় পৌর এলাকার কালীপুরে শাহিনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত নৌ ডাকাত কালীপুর উত্তর পাড়ার সিরাজ মিয়ার ছেলে।
নৌ পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌ থানার পরিদর্শক সাইদুর রহমানের নেতৃত্বে উপ-পরিদর্শক মোঃ রাসেল মিয়ার সঙ্গীত ফোর্স নিয়ে উপজেলার কালীপুর দক্ষিণ পাড়া কুখ্যাত নৌ ডাকাত শাহিনের ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার পরিদর্শক মোহাম্মদ সাইদুর রহমান আমার সংবাদকে জানান, নৌ ডাকাত শাহিন ডাকাত দলের একজন সক্রীয় সদস্য। তার বিরুদ্ধে ভৈরব থানায় একাধিক ডাকাতি মামলার রয়েছে। আজ দুপুরে কিশোরগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও নৌপথে ডাকাতি প্রতিরোধে এসব অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।