মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী এই সম্মাননা শুধু আমার একার নয়,পুরো টিমের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি: বুবলী কিশোরগঞ্জে লাইনের ছিদ্র মেরামতে ৩ দিন গ্যাস বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা ট্রাম্পকে চাপে ফেলতে বহুমুখী কৌশলে ইরান বাংলাদেশি পাসপোর্টে ১৫৯ দেশ ঘুরে ইতিহাস গড়লেন কাজী আসমা আজমেরী শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারে, দিল্লিকে বলল ঢাকা বিমান খাত উন্নয়নে সহযোগিতার আশ্বাস আইএটিএর লটারিতে বদলি-পদায়ন পেলেন ২৫৪ উপ-সহকারী প্রকৌশলী ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১৫৯৮ বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল’ ফার্ম নিয়োগ: স্বরাষ্ট্রমন্ত্রী

সাকিবদের খেলা দেখতে আইপিএলের ফাইনালে হাজির পাপন

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১
  • ৭১ বার পড়া হয়েছে
সাকিবদের খেলা দেখতে আইপিএলের ফাইনালে হাজির পাপন

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের এবারের আসরের ফাইনাল। যে ম্যাচে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। কলকাতার হয়ে ফাইনালে খেলছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। কলকাতার হয়ে শেষের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোই খেলেছেন তিনি। এদিকে আইপিএলের ফাইনালে সাকিবদের খেলা দেখতে মাঠে আছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও।

ক্রবার এই ম্যাচ চলাকালীন টিভি ক্যামেরায় দেখা যায় তাকে। বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী ও সেক্রেটারি জয় শাহর পাশে বসেছিলেন তিনি। মূলত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায় যোগ দিতে দুবাইয়ে আছেন পাপন। সেখানেই হচ্ছে আইপিএল ফাইনাল। আগামী রোববার ওমানে স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরু করবে টাইগাররা। ওই ম্যাচেও অনুপ্রেরণা দিতে মাঠে থাকার কথা রয়েছে তার।

আইপিএল ফাইনালে অবশ্য ভালো করতে পারেননি বাংলাদেশের প্রতিনিধি সাকিব আল হাসান। ৩ ওভারে ৩৩ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। সাকিবের দল কলকাতাকে আগে ব্যাট করে ১৯৩ রানের বড় লক্ষ্য দিয়েছে চেন্নাই।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com