সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

হত্যার হুমকি ও জাতীয় সংগীত অবমাননা: পরীমনিকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে
হত্যার হুমকি ও জাতীয় সংগীত অবমাননা: পরীমনিকে আইনি নোটিশ

আদালত প্রাঙ্গণে সাংবাদিকের সঙ্গে অসদাচরণ, প্রকাশ্যে হত্যার হুমকি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সংগীত অবমাননার গুরুতর অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিকেও নোটিশ দেওয়া হয়েছে। আজ রোববার (৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে এই নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, গত ৫ নভেম্বর একটি মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমনি। ওই দিন আদালত প্রাঙ্গণে সাংবাদিকরা তাঁর ছবি ও ভিডিও ধারণ করতে গেলে তাঁর নিরাপত্তাকর্মীরা চড়াও হন। এ সময় মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল হোসাইনের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং ট্রাইপড ভেঙে ফেলা হয়। ধাক্কাধাক্কিতে চারজন সাংবাদিক এবং সুজন চন্দ্র মণি নামে এক বিচারপ্রার্থী আহত হন।

এমনকি পরীমনি প্রতিবেদক রবিউলের দিকে তেড়ে গিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন এবং ‘পাড়িয়ে মেরে ফেলার’ হুমকি দেন। নোটিশে বিশেষভাবে উল্লেখ করা হয়, ভুক্তভোগী সাংবাদিক রবিউলের ডান হাতে তিনটি আঙুল নেই, যা দিয়ে তিনি স্বাভাবিক কাজ করতে পারেন না।

এ ছাড়া নোটিশে অভিযোগ করা হয়, ঘটনার পরদিন ৬ নভেম্বর পরীমনি তাঁর ফেসবুক পেজে ‘অশ্লীল বক্তব্য’সহ একটি পোস্ট করেন, যেখানে আবহ সংগীত হিসেবে বাংলাদেশের জাতীয় সংগীত ব্যবহার করা হয়েছে। একে সংবিধান ও ১৯৭২ সালের ‘ন্যাশনাল অ্যানথেম, ফ্ল্যাগ অ্যান্ড এমব্লেম অর্ডার’-এর সুস্পষ্ট লঙ্ঘন ও অবমাননা বলে উল্লেখ করা হয়েছে।

আইনি ওই নোটিশে আগামী সাত দিনের মধ্যে পরীমনিকে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অশ্লীল কথা, অঙ্গভঙ্গি ও বিতর্কিত কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ বিরত থাকার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

একই নোটিশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু ও সাধারণ সম্পাদক জয় চৌধুরীকে পরীমনির বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দিয়ে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাইলে এবং শিল্পী সমিতি ব্যবস্থা না নিলে অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নোটিশদাতা আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com