শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
কুড়িগ্রামে গ্রেপ্তার এড়াতে বাসার ছাদ থেকে লাফিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আহত আমি এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার অভিবাসী ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করেছে যুক্তরাষ্ট্র শুভশ্রীকে খোলা চিঠি দেবের লোডশেডিং প্রসঙ্গে দুষ্টু লোকে বলে, ‘টুকু আসে, টুকু যায়’ সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ: সিইসি নওগাঁয় অগ্নিদগ্ধ ‘পাখিকে’ দেখতে হাসপাতালে ছুটে গেলেন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউন নবী স্যান্ডো পাহাড়ি ঢলে ভেসে যাওয়া ছেলের পর মায়ের মরদেহ উদ্ধার ভয়াবহ বন্যায় তছনছ নেপালের রসুয়া, নিহত বেড়ে ৯৫ ছাত্রদল ছেড়ে জাতীয় যুবশক্তিতে, তাড়াইলে সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান লিয়ন

কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

ডেস্ক নিউজ
  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১
  • ১০০ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জে রাস্তার পাশ থেকে নবজাতক উদ্ধার

কিশোরগঞ্জে রবিবার গভীর রাতে (১৭ অক্টোবর) রাস্তার পাশ থেকে এক নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নবজাতকটি বর্তমানে সুস্থ আছে।

জানা যায়, কি‌শোরগঞ্জ সদর উপ‌জেলার মাইজখাপন ইউ‌নিয়‌নের বড়খাপন এলাকায় রাস্তার পাশে নবজাতকের কান্না শুনতে পান কয়েকজন। সেখান থেকে কলাপাতায় মোড়া‌নো অবস্থায় নবজাতকটিকে উদ্ধার করা হয়। পরে তাকে ভ‌র্তি করা হয় কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে।

নবজাতকটিকে ওই হাসপাতা‌লের নবজাতক ওয়ার্ডের ইনটেন‌সিভ কেয়ার ইউ‌নিটে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। তাকে সেবাযত্ন করছেন এক নারী। তিনি শিশুটিকে দত্তক নিতে চান বলে জানিয়েছেন। এজন্য প্রশাসনের সঙ্গে তার স্বামী কথা বলেছেন বলেও জানান।

২৫০ শয্যার জেনারেল হাসপাতালের ‌সি‌নিয়র স্টাফ নার্স ফাতেমা খাতুন বলেন, শিশুটিকে ১২টার দিকে হাসপাতালে আনা হয়। তখন তার শরীরে ময়লা লে‌গে ছিল। প্রাথ‌মিক চি‌কিৎসায় নবজাতকটি এখন সুস্থ আছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) আবুবকর সি‌দ্দিক বলেন, পু‌লিশ ও প্রশাসনের তত্ত্বাবধা‌নে শিশু‌টিকে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। সমাজসেবা বিভাগের সঙ্গে কথা বলে শিশু‌টির বিষয়ে সিদ্ধান্ত নেবে প্রশাসন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com