বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
পাকুন্দিয়ায় ইয়াবা ও নগদ টাকাসহ একজন গ্রেপ্তার হোসেনপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা নওগাঁয় কর্মস্থলে যাওয়ার পথে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর কিশোরগঞ্জে হ্যান্ডবল প্রশিক্ষণ অনুষ্ঠিত, সনদ পেল ৪০ শিক্ষার্থী ভোটগ্রহণ শেষে আসতে শুরু করেছে ফলাফল, নজর কংগ্রেসের নিয়ন্ত্রণের দিকে কিশোরগঞ্জে অনূর্ধ্ব-১৪ হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ভোট শুরু পাকুন্দিয়া থানা পুলিশের বিশেষ অভিযান গ্রেপ্তার ৩ নওগাঁয় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আ’লীগ নেতা নবারের মৃত্যু দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

গায়িকা ঐশী এখন থেকে ডাক্তার

বিনোদন ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১
  • ১৩৩ বার পড়া হয়েছে
গায়িকা ঐশী এখন থেকে ডাক্তার

সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেন ফাতিমা তুয যাহরা ঐশী। কোকিলা কণ্ঠে তার ২০১৫ সালে প্রকাশ পায় ‘ঐশী এক্সপ্রেস’ অ্যালবাম। তারপর থেকে দিনকে দিন তিনি নিজের গানের জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন। নোয়াখালীর এই গায়িকা সেরা গায়িকা হিসেবে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

গানের পাশাপাশি তিনি যে মেডিকেলের ছাত্রী ছিলেন, এটা হয়তো অনেকেই জানতেন না। তবে এবার সবাই জেনে গেছে তিনি এমবিবিএস পাস করেছেন। আজ ১৮ অক্টোবর ঐশীর এমবিবিএস পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যেখানে তিনি কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। আর এই স্বপ্ন পূরণ হওয়ায় ঐশীর পরিবারে বইছে আনন্দের বন্যা। বন্ধু-শুভাকাঙক্ষীদের অনেকেই ঐশীকে অভিনন্দনের জোয়ারে ভাসাচ্ছেন।

এমবিবিএস পাসের ফল পাওয়ার পর উচ্ছ্বসিত ঐশী বলেন, ‘আলহামদুলিল্লাহ। আমি এখন ডাক্তার ঐশী।’

ঐশী আরও বলেন, ‘আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা। ডাক্তারী পড়ার স্বপ্নটা ছোটবেলা থেকেই দেখে আসছি। অনেক ত্যাগ, পরিশ্রম আর কষ্টের ফল আজকের এই অর্জন। এই সময়টায় বিভিন্নভাবে যারা আমাকে সাপোর্ট করেছেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

উল্লেখ্য, ২০১৫-১৬ সালে বর্ষে ঢাকার শমরিতা মেডিকেল কলেজে ভর্তি হন মেধাবী এই তরুণী। ২০২০ সালের নভেম্বরেই তার পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্ত করোনার কারণে তা পিছিয়ে যায়। অবশেষে পরীক্ষা দিয়ে এই সাফল্য অর্জন করলেন জনপ্রিয় এই গায়িকা।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com