বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইলে ইউপি নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল ২

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১
  • ১১০ বার পড়া হয়েছে
নভেম্বর-ডিসেম্বরে পঞ্চম শ্রেণির সমাপনী পরীক্ষা

আসন্ন ইউনিয়ন পরিষদ দ্বিতীয় ধাপের (ইউপি) নির্বাচনে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার সাত ইউনিয়নের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে চেয়ারম্যান ১ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য ১ জন।

তাড়াইল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গত ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা দেয়ার ছিল শেষ তারিখ। ঐদিন উৎসবমুখর পরিবেশে ৩৮ জন চেয়ারম্যান, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৯০ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী ২৩৬ জন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এনামুল হকের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
উপজেলার তাড়াইল-সাচাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম খান জাতীয় পার্টির ব্যানারে মনোনয়ন ফরম দাখিল করেন। কিন্তু বৃহস্পতিবার (২১ অক্টোবর) মনোনয়নপত্র বাছাইয়ে তার মনোনয়ন ফরমের সাথে দলীয় কোনো প্রত্যায়ন না থাকায় চূড়ান্ত মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল করা হয়েছে। অন্যদিকে উপজেলার দিগদাইড় ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সদস্য এরশাদ উদ্দিন ভুঁইয়ার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বিদ্যুৎ বিল বকেয়া থাকায়।
উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এনামুল হক বলেন, আসন্ন ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের আজ চূড়ান্ত দিনে চেয়ারম্যান ১জন ও সাধারণ ওয়ার্ডের সদস্য ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি আরো বলেন, উপজেলার সাতটি ইউনিয়নে মনোনয়নপত্র বৈধ রয়েছে, চেয়ারম্যান ৩৭ জন, সংরক্ষিত ওয়ার্ডের সদস্য ৯০ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য ২৩৫ জনের।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com