শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ফিলিপিন্সে স্কুলে বন্দুকধারীর গুলি: নিহত ৩, আহত ৮ ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান: ইরান যুদ্ধে সেনা পাঠাবে না দক্ষিণ কোরিয়া পাকিস্তানে পুলিশ সদর দপ্তরের মসজিদে বোমা হামলা, নিহত ১৬ ১০ মাসের মধ্যে সর্বনিম্ন মূল্যস্ফীতি আগস্টে রাজধানীর মালিবাগে একাধিক ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট ১০৪৮ লুণ্ঠিত অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার, পরিচয় গোপন রাখবে এসআরবি কিশোরগঞ্জে ২১৫০ পিস ইয়াবা ও ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার ইউনিয়ন পরিষদ নির্বাচন ৬ জুনের আগে সম্পন্ন করতে হবে: ইসি সানাউল্লাহ ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত, জানেন না নির্মাতা রায়হান

কিউইদের ৫ উইকেটে হারিয়ে অপমানের প্রতিশোধ নিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
  • ১১১ বার পড়া হয়েছে
কিউইদের ৫ উইকেটে হারিয়ে অপমানের প্রতিশোধ নিল পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৫ উইকেটের ব্যবধানে হারালো পাকিস্তান। এর মধ্য দিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে উঠে এলো দলটি।

মঙ্গলবার (২৬ অক্টোবর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে কিউইদের আগে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। পাক বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৩৪ রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

জবাবে ১৩৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ বল এবং ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাক বাহিনী। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেছেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। শেষ দিকে অভিজ্ঞ শোয়াইব মালিক ও আসিফ আলির অবিচ্ছিন্ন ৪৭ রানের জুটি জয় নিশ্চিত করে।

তার আগে দলীয় ৮৭ রানের মাথায় ৫টি উইকেট হারিয়ে ফেলে পাকিস্তান। শোয়াইব মালিক করেছেন অপরাজিত ২০ বলে ২৬ রান ও আসিফ আলি অপরাজিত ১২ বলে ২৭ রান।

কিউই বোলারদের পক্ষে সর্বোচ্চ ২টি উইকেট শিকার করেছেন সদি। এছাড়া বোল্ট, সাউদি এবং সান্টনার নেন একটি করে উইকেট।

এর আগে প্রথমে ব্যাট করে ১৩৪ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। দলটির পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেছেন কনওয়ে ও ড্যারিল মিচেল। এছাড়া অধিনায়ক কেন উইলিয়ামসন করেন ২৫ রান। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করে ম্যাচ সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন হারিস রউফ।

এই জয়ের মধ্য দিয়ে যেন অপমানের কঠোর জবাব দিলো পাকিস্তান। এতদিন পাকিস্তানের চরম শত্রু ছিল কেবল প্রতিবেশী ভারত। গত মাস থেকে সে তালিকায় যোগ হয়েছে নিউজিল্যান্ড।  বিশ্বকাপের আগে দেশটিতে সিরিজ খেলতে গিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ম্যাচ মাঠে গড়ানোর দিন নিরাপত্তার অজুহাত দিয়ে সিরিজ বাতিল করে দেয় তারা। পিসিবির সঙ্গে কোনো আলোচনা না করেই এককভাবে তারা এ সিদ্ধান্ত নিয়েছিল।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com