শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

১২-১৭ বছরের স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার তারিখ ঘোষণা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১
  • ১১৫ বার পড়া হয়েছে
১২-১৭ বছরের স্কুল শিক্ষার্থীদের টিকা দেওয়ার তারিখ ঘোষণা

ঢাকায় ১২-১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা দেওয়ার কার্যক্রম আগামী ১ নভেম্বর থেকে শুরু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

আজ বৃহস্পতিবার (২৮ অক্টোবর) মন্ত্রিপরিষদ বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। জাহিদ মালেক বলেন, ঢাকায় ১২ থেকে ১৭ বছর বয়সী স্কুল শিক্ষার্থীদের করোনার ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে ১২ কেন্দ্রে এই ভ্যাকসিন দেওয়া হবে। বর্তমান সক্ষমতা অনুযায়ী প্রতিদিন ৪০ হাজার শিক্ষার্থীকে ভ্যাকসিন দেওয়া হবে।

তিনি বলেন, গতকাল (বুধবার) ৫০ লাখ ভ্যাকসিন এসেছে, হাতে আরও দুইকোটি আছে। এসব দিয়ে আগামী ১ নভেম্বর থেকে শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। সারাদেশেই শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হবে।

আগামী নভেম্বরের আরও ৩৫ লাখ ফাইজারের ভ্যাকসিন আসবে বলে জানান মন্ত্রী।

গত ১৪ অক্টোবর মানিকগঞ্জের কয়েকটি স্কুলের ১২০ শিক্ষার্থীকে পরীক্ষামূলকভাবে ফাইজারের টিকার প্রথম ডোজও দেওয়া হয়। তাদের কারও কোনো সমস্যা হয়নি বলে সরকারের তরফ থেকে ইতোমধ্যে জানানো হয়েছে।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর প্রথম মৃত্যু হয়। চলতি বছরের মার্চে এসে সংক্রমণের দ্বিতীয় ঢেউ দেখা দেয়। আগস্টের শুরুর দিক থেকে সংক্রমণে নিম্নমুখী প্রবণতা শুরু হয়।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com