শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

ভৈরবের মেঘনায় অজ্ঞাতনামা ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১২৪ বার পড়া হয়েছে
ভৈরবের মেঘনায় অজ্ঞাতনামা ব্যক্তির গলাকাটা মৃতদেহ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদী থেকে গলকাটা অবস্থায় একটি মৃতদেহ উদ্ধার করেছে ভৈরব নৌ থানা পুলিশ। মৃতব্যক্তির আনুমানিক বয়স ৩০। আজ শনিবার দুপুর ১টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, মেঘনা নদীতে গোসল করতে নেমে একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় কয়েকজন। পরে পুলিশে খবর দিলে ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক রাসেল মিয়ার নেতৃত্বে নৌ পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এবিষয়ে ভৈরব নৌ থানার উপ-পরিদর্শক রাসেল মিয়া বলেন, মৃতদেহটির গলাকাটাসহ বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, দুই/তিন দিন আগে কে বা কারা তাকে হত্যা করে নদীতে ফেলে দেয়। এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়নি। তবে এঘটনায় হত্যা মামলা দায়ের করে লাশটি মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com