কিশোরগঞ্জের ভৈরবে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ও নৌকার সমর্থনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গজারিয়া ইউনিয়ন এলাকাবাসীর আয়োজনে মানিকদী পুরানগাও ঈদ গাঁ মাঠে আজ শুক্রবার বিকালে গজারিয়া ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি হাজী ইজ্জত আলীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, যুবলীগ সভাপতি হাবিবুর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মোঃ জমির উদ্দিন, তাইব উদ্দিন, সাধারন সম্পাদক মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা ছিদ্দিকুর রহমান, ওয়ার্ড আওয়ামলীগ সহ-সভাপতি রমজান খানঁ, ইউনিয়ন যুবলীগ সহ-সভাপতি শফিকুল ইসলাম ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ফয়সাল আলম জুয়েল প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, মোঃ নূরুল আলম সোহেল একজন সৎ,আদর্শবান ও ত্যাগী আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা। ছাত্র জীবন থেকে তার রাজনীতি শুরু। ছাত্র লীগ থেকে শুরু করে যুবলীগ ও বর্তমানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তার পরিবার আওয়ামীলীগ রাজনীতির সাথে জড়িত। তাই তাকে দল থেকে মনোনয়ন দেয়ার জন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ও সাংসদ নাজমুল হাসান পাপনের সহযোগিতায় মাননীয় প্রধান মন্ত্রীর কাছে দাবি জানান।আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এর আগে আলোচনাসভায় নৌকার শত শত সমর্থকরা বিভিন্ন ওয়ার্ড থেকে ফেস্টুন,ব্যানার হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন।