বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

ভৈরবে নৌকা প্রতীক প্রত্যাশি এ্যাডঃ মোস্তাকের নির্বাচনী সভা

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৩৮ বার পড়া হয়েছে
ভৈরবে নৌকা প্রতীক প্রত্যাশি এ্যাডঃ মোস্তাকের নির্বাচনী সভা

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার শ্রী-নগর ইউনিয়নে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান এ্যাড. মোস্তাক হোসেনের দলীয় মনোনয়ন ও নৌকার সমর্থনে মত বিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে ।

আজ শনিবার (৩০ অক্টোবর) বিকেলে শ্রী-নগর ইউনিয়ন ও এলাকাবাসীর আয়োজনে বধূনগর মাঠে সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ওসমান গণির সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বাহারুল আলম বাচ্চু,ডাঃ মোহাম্মদ আলী, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি মুর্শিদ মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক শহীদুল ইসলাম খোকন, ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, সাবেক ছাত্রলীগ সভাপতি রুহুল আমিন, ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন, ইউপি সদস্য শহীদ মিয়া, সমাজ সেবক মিজান উদ্দিন প্রমূখ ।

এ সময় সাবেক চেয়ারম্যান ও দলীয় মনোনয়ন প্রার্থী এ্যাডঃ মোস্তাক হোসেন বলেন, ছাত্র জীবন থেকে তার রাজনীতি শুরু।

বর্তমানে উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদকহিসেবে দায়িত্ব পালন করছেন। অতীতে সাদেকপুর ইউপি চেয়ারম্যান হিসেবে এলাকার অনেক উন্নয়ন করেছেন । উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও দলীয় সুনাম রক্ষায় দল থেকে মনোনয়ন দেয়ার জন্য স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের ও সাংসদ নাজমুল হাসান পাপনের সহযোগিতায় মাননীয় প্রধান মন্ত্রীর কাছে দাবি জানান ।

এর আগে আলোচনাসভায় যোগ দিতে শত শত সমর্থকরা বিভিন্ন ওয়ার্ড থেকে ফেস্টুন,ব্যানার হাতে খন্ড খন্ড মিছিল নিয়ে যোগ দেন ।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com