বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
বরগুনায় নদীর তীরে ভেসে এল ৩২ ফুট লম্বা তিমির মৃতদেহ কোচিং বন্ধ, স্কুলে মোবাইল নিষিদ্ধ; কিশোরগঞ্জে প্রশাসনের কঠোর পদক্ষেপ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু, সভাপতিত্ব করছেন খলিলুর রহমান সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম আসিফের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’, তাই অনুসন্ধান: দুদক সচিব হোসেনপুরে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নে সমবায় বিভাগের বৃক্ষরোপণ কর্মসূচি নওগাঁর পত্নীতলায় বাণিজ্য মেলায় লটারির ড্র না হওয়ায় ভাংচুর-লুটপাট কওমি মাদরাসায় মানসম্মত পাঠদান, তাড়াইলে শিক্ষকদের নিয়ে কর্মশালা কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু ও হাসপাতালে ভর্তির রেকর্ড

তাড়াইলে ইউপি নির্বাচন ২০২১ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

রুহুল আমিন, তাড়াইল, কিশোরগঞ্জ
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১১২ বার পড়া হয়েছে
তাড়াইলে ইউপি নির্বাচন ২০২১ উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত অবহিতকরণ সভা কিশোরগঞ্জের তাড়াইলে অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, সোমবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় তাড়াইল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উক্ত অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা পরিষদ চেয়ারম্যান জহিরুল ইসলাম ভুঁইয়া শাহীন, তাড়াইল-করিমগঞ্জ থানার সার্কেল অফিসার মুহাম্মাদ ইফতেখারুজ্জামান, উপজেলা নির্বাচন অফিসার এনামুল হক, বাংলাদেশ আ’লীগ তাড়াইল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকী, তাড়াইল থানা (ভারপ্রাপ্ত) পুলিশ অফিসার জয়নাল আবেদীন সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২১ উপলক্ষে প্রার্থীদের আচরণ বিধি প্রতিপালন ও আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত অবহিতকরণ সভায় চেয়ারম্যান, সাধারণ ওয়ার্ডের সদস্য (পুরুষ) ও সাধারণ ওয়ার্ডের সদস্যদেরকে (নারী) শান্তি-শৃঙ্খলা বজায়া রাখার জন্য
তাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বক্তাগণ।

উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন ২০২১ উপলক্ষে উপজেলার ৭টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩৫ জন, সাধারণ আসনের সদস্য (পুরুষ) ২২৮ জন, সাধারণ আসনের  সদস্য (নারী) ৮৭ জন প্রার্থী রয়েছেন।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com