বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
ডেঙ্গুতে একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৭ মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুই দফা আমন্ত্রণ জানানো হয়েছে, সাড়া পাইনি: জয়সওয়াল একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষের ইন্তেকাল গণতান্ত্রিক পরিবেশকে টিকিয়ে রাখা সরকারি ও বিরোধী দলের প্রধান দায়িত্ব: রাষ্ট্রপতি কিশোরগঞ্জে হিজড়া জনগোষ্ঠীর সঙ্গে গ্রাম আদালত বিষয়ক আলোচনা সভা সৌদি আরবের তিন শহরে জরুরি সতর্কতা জারি, নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ গাঙ্গাটিয়া জমিদার বাড়ি: ইতিহাস, ঐতিহ্য, স্থাপত্য ও গৌরবের এক অধ্যায় হোসেনপুর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনওর অভিযান

ভৈরবে নানা কর্মসূচীতে জাতীয় যুব দিবস ২০২১ পালিত

হৃদয় আজাদ, ভৈরব প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ১১৭ বার পড়া হয়েছে
ভৈরবে নানা কর্মসূচীতে জাতীয় যুব দিবস ২০২১ পালিত

“দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভৈরবে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২১ পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে যুবকদের কর্মদক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ, সনদপত্র, যুব ঋণের চেক ও বৃক্ষচারা বিতরণসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বেলা ১১টায় ভৈরব উপজেলা পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ভৈরব উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান সবুজ এর সভাপতিত্বে আমন্ত্রিত অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, ভৈরব উপজেলা সহকারি কমশিনার (ভূমি) ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট জুলহাস হোসেন সৌরভ, পৌর মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল মামুন, মহিলা ভাইস মনোয়ারা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা প্রমূখ। এছাড়াও অনুষ্ঠানে সচেতন নাগরিক সমাজের বাসিন্দারাসহ স্থানীয় যুবসমাজের অনেকেই অংশ গ্রহণ করেন।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সাদিকুর রহমান সবুজ বলেন, সমাজের সার্বিক উন্নয়নে যুবকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তাই যুব সমাজকে অবশ্যই আত্মনির্ভশীল হতে হবে এবং যে কোনো ধরনের অপরাধ থেকে বিরত থেকে সুনাগরিক হয়ে দেশ ও জাতির কল্যাণে এগিয়ে আসতে হবে। তবেই সমাজ তথা একটি দেশের উন্নয়ন সম্ভব। এছাড়াও যুব সমাজের সার্বিক উন্নয়নে পারিবারিক সচেতনতা বৃদ্ধির তাগিদও দিয়েছেন অন্যান্য বক্তারা।

 

 

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com